Midnapore

Midnapore: বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন মেদিনীপুর শহরের রাস্তায়, উত্তরপ্রদেশের মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন পৌরপ্রধান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: সম্পূর্ণ বিবস্ত্র ও সংজ্ঞাহীন (বা, অচেতন) অবস্থায় পড়েছিলেন জেলা শহর মেদিনীপুরের ‘অভিজাত’ রবীন্দ্রনগর (অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন) এলাকায়, ব্যস্ততম রাস্তার ঠিক পাশেই। দিনের আলোয় রীতিমত জনবহুল এলাকায় এমন ‘দৃশ্য’ দেখেও দেখলেন না ‘অমানবিক শহরবাসী! অবশেষে শহরের এক বাচিক শিল্পীর কাছ থেকে এই খবর পাওয়ার সাথে সাথেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। দ্রুত সেই স্থানে পৌঁছে প্রথমেই অসুস্থ ও বিবস্ত্র ওই মহিলার শরীরে চাদর জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর পৌরসভার কর্মী ও কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের খবর দিয়ে, তাঁকে সেই জায়গা থেকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। রবিবার বেলা ১২টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অসুস্থ অবস্থায় পড়েছিলেন মেদিনীপুর শহরের রাস্তায়:

পৌরসভা সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম সোনু দেবী। বয়স ৪৮। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের হাথরাসের খোন্ডা এলাকায়। কিভাবে তিনি মেদিনীপুর শহরে পৌঁছলেন, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ ও পৌরসভা। তবে, গত দু-তিনদিন ধরেই তাঁকে মেদিনীপুর শহরের রাস্তায় অবিন্যস্ত ও অসংলগ্ন অবস্থায় বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেছেন বলে দাবি করেছেন কেউ কেউ। তবে, এদিন যেভাবে শহরবাসী তাঁকে উপেক্ষা করেছেন, তাতে কার্যত ‘হতাশা’ প্রকাশ করেছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, “আমাদের গর্বের শহর মেদিনীপুরের বাসিন্দারা যে এতটা অমানবিক হতে পারেন, তা আমার ধারণার বাইরে ছিল! কেউ তো একটা চাদর, ওড়না কিংবা গামছা ওঁর গায়ে চাপিয়ে দিতে পারতেন। যাই হোক, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানেই মেদিনীপুর শহরের বাচিক শিল্পী মৈথিলী ঘোষ আমাকে এই বিষয়টি জানান। আমি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছি।”

ভর্তি করা হল হাসপাতালে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago