দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: ফের মাও নামাঙ্কিত লাল কালির পোস্টারে চাঞ্চল্য জঙ্গলমহল জুড়ে! বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার সারাবত অঞ্চলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই পোস্টারে স্থানীয় তৃণমূল নেতা অরুন পানের ‘মাথা’ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ‘তৃণমূলের ঝান্ডা ধরলে হাত কেটে নেওয়ার’ হুমকিও দেওয়া হয়েছে। পোস্টারগুলি গোয়ালতোড় থানার পুলিশ আধিকারিকরা উদ্ধার করেন বলে জানা গেছে। তবে, ‘মাওবাদী পোস্টার’ বলে স্বীকার করা হয়নি পুলিশের তরফে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে (৯ অক্টোবর) পুজোর শুরুতেই মাও নামাঙ্কিত পোস্টার পড়েছিল মেদিনীপুর শহরে। তার আগেও ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের পোস্টার পড়েছে। পুলিশ প্রশাসনের তরফে স্বীকার করা না হলেও, সম্প্রতি ঝাড়গ্রাম থেকে টিপু সুলতান নামে এক যুবককে মাওবাদী যোগের কারণে গ্রেফতার করা হয়েছে। যদিও, এদিনের পোস্টারের বিষয়ে মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মাওবাদীদের অস্তিত্ব এখানে কিছু নেই। তাঁদের মূলস্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উদ্যোগ। জেলার মানুষ শান্তিতে আছে, উন্নয়ন হচ্ছে, তাই কিছু মানুষের গাত্রদাহ হচ্ছে, এইসব পোস্টার দিয়ে জেলায় অশান্তি সৃষ্টি’র চেষ্টা চালাচ্ছে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…