দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ অক্টোবর: টলিউডে ফের করোনার থাবা! এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। জানা গিয়েছে যে, সম্প্রতি দেব অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি “গোলন্দাজ”-এর প্রিমিয়ারে গিয়েছিলেন অনির্বাণ। তারপর থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, মেদিনীপুরের (শহরের বিধাননগরে তাঁর আদি বাড়ি) ‘ঘরের ছেলে’র সুস্থতা কামনায় গোটা মেদিনীপুর!
আপাতত, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অনির্বাণ। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং খাওয়ার খাচ্ছেন তিনি। তবে বিশেষ কোনো উপসর্গ নেই অভিনেতার শরীরে। পাশাপাশি, অভিনেতার পরিবারের বাকি সদস্যরা আক্রান্ত নন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। এবার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের শরীরেও মিলল এই ভাইরাস। এই খবর প্রকাশ্যে আসার পরই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…