Kolkata High Court

CBI in SSC: সন্ধ্যা ৬ টার মধ্যে CBI-এর মুখোমুখি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে! মন্ত্রীত্ব থেকে সরানোর সুপারিশ হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে:বুধবার সন্ধ্যা ৬-টার মধ্যে সিবিআই (CBI)- এর মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে। সিবিআই-এর মুখোমুখি না হলে পার্থ চট্টোপাধ্যায় কে প্রয়োজনে গ্রেফতার করতে পারে সিবিআই। এসএসসি’র দুর্নীতি মামলায় বুধবার দুপুরে এমনই বেনজির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানিয়েছেন, তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অবিলম্বে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে। তবে, তদন্তে সহযোগিতা করলে তাঁকে গ্রেফতার করার প্রয়োজন নেই, তদন্তে সহযোগিতা না করলে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। একইসঙ্গে, পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। পদত্যাগ না করলে, রাজ্য সরকার যেন তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয়, এমনই সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় :

বুধবার এই সংক্রাম্ত মামলার রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে তা উদ্বেগজনক! খোদ তৎকালীন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের উচিত মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়া। তিনি যদি তা না করেন, তা হলে আদালত সরকার ও রাজ্যপালের কাছে সুপারিশ করছে তাঁকে মন্ত্রীসভা থেকে অপসারণ করা হোক। একইসঙ্গে, আজ সন্ধ্যা ৬-টার মধ্যে তাঁকে সিবিআই-এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে পার্থ চট্টোপাধ্যায়-কে গ্রেফতার করার ক্ষেত্রেও সিবিআইয়ের আর বাধা রইল না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর, সেজন্যই তাঁকে মন্ত্রীত্ব থেকে সরানোর সুপারিশ করেছে হাইকোর্ট।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago