Kolkata High Court

SSC : আজকের মত জোর বাঁচা বাঁচলেন পার্থ! CBI এর কাছে হাজিরায় আগামীকাল অবধি স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ এপ্রিল:বরাতজোরে বড় জোর বেঁচে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আজ, মঙ্গলবার, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই এর দপ্তরে হাজির হতে হবে পার্থ চট্টোপাধ্যায়-কে! সঙ্গে সঙ্গে জরুরী ভিত্তিতে ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। এরপরই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের উপর, আগামীকাল অবধি স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামীকাল সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণ অবধি সিঙ্গেল বেঞ্চের সমস্ত রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ।

আপাততো রক্ষে !

এর আগে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই প্রয়োজন মনে করলে, তাঁকে গ্রেফতারও করতে পারে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি, বিচারপতি তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনও ভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না! কারণ, ডিভিশন বেঞ্চে আর.কে বাগ তদন্ত কমিটির রিপোর্টে গ্রুপ-ডি নিয়োগে সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার দিকে আঙ্গুল তোলা হয়েছিল। এরপর, নবম দশম শিক্ষক নিয়োগের একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতেই সিঙ্গেল বেঞ্চ নজিরবিহীন এই নির্দেশ দিয়েছিল। তবে, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। আগামীকাল সকাল সাড়ে দশটায় হবে ডিভিশন বেঞ্চের পরবর্তী শুনানি। আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের সমস্ত শিক্ষিত প্রজন্ম।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago