Kharagpur

Kharagpur Station: জিন্স আর টিশার্ট পরে দিব্যি দাঁড়িয়ে ছিলেন বছর ২৭’র যুবক, হঠাৎই ঝাঁপ ওভারব্রিজ থেকে! চাঞ্চল্য খড়্গপুর স্টেশনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ ফেব্রুয়ারি: হলুদ টিশার্ট আর জিন্স প্যান্ট পরে আর পাঁচটা ভদ্রসভ্য যুবকের মতোই ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগেই সটান ঝাঁপ দিলেন ফুট ওভারব্রিজের উপর থেকে! পড়লেন স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের উপর। আশঙ্কাজনক অবস্থায় বছর ২৭’র যুবককে উদ্ধার করে প্রথমে রেলের মেন হাসপাতালে এবং পরে খড়্গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার বিকেল নাগাদ রেলওয়ে সূত্রে জানা গেছে, যুবকের নাম মুকুন্দ পাখিরা। যুবক এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই, তাঁর বিষয়ে বিস্তারিত জানতে পারেনি রেল পুলিশ।

খড়্গপুর স্টেশন:

ঘটনাক্রমে জানা যায়, শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) খড়্গপুর স্টেশনের দু’নম্বর প্লাটফর্মের ঠিক উপরে ফুট ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। জানা যায়, যুবকের কাছ থেকে ট্রেনের বা প্ল্যাটফর্মের কোনো টিকিট উদ্ধার হয়নি। তাঁর নাম মুকুন্দ পাখিরা (বা মুকুন্দ পায়কিরা) বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। বিস্তারিত ঠিকানা জানা না গেলেও, কোনো এক জানাগেড়িয়া গ্রামে বাড়ি বলে আপাতত জানা গেছে। ঠিক কি কারণে এই আত্মহত্যার চেষ্টা, সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে। এমনটাই জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার। তবে, প্রাথমিক অনুমান, যুবক হয়তোবা কোন পারিবারিক, ব্যক্তিগত বা পেশাগত অবসাদে ভুগছিলেন! সেজন্যই ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। (ফিচার ইমেজ বা প্রচ্ছদ চিত্রটি প্রতীকী এবং খড়্গপুর স্টেশনের নতুন ওভারব্রিজের। যদিও ঘটনাটি ঘটেছে পুরানো ওভারব্রিজে।)

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago