Railway

Midnapore Howrah Local: খড়্গপুর স্টেশনে ঢোকার ঠিক আগে গিরি ময়দানে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: সবে ট্রেন গিরি ময়দান স্টেশন ছেড়েছে। হঠাৎই ছন্দপতন! লাইনচ্যুত হল ৩৮৮১৪ মেদিনীপুর-হাওড়া ডাউন লোকাল ট্রেন। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দিলেন। ট্রেন থেকে নেমে এলেন চালক থেকে গার্ড সকলেই! দেখা গেল বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মেদিনীপুর-হাওড়া লোকাল (Midnapore-Howrah Local Train)। ট্রেনের একটি কামরার দু’টো চাকা লাইনচ্যুত হওয়ায় এবং সবেমাত্র স্টেশন ছাড়ার কারণে স্পিড কম থাকায়, বড় দুর্ঘটনা ঘটেনি। সুরক্ষিত সকল যাত্রীরাই। ঘটনাটি দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) মেদিনীপুর ও খড়্গপুর স্টেশনের মাঝে গিরি ময়দান এলাকায় ঘটেছে শনিবার সকাল ঠিক ১১ টা ৩৭ নাগাদ।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেন:

ট্রেন গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেলেন বলে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের গার্ড বিউটি ভট্ট।‌ তিনি জানান, আজ সকাল ১১টা ৩৫ নাগাদ গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল ট্রেনটি। মাত্র ২ মিনিটের মধ্যে (১১.৩৭ নাগাদ) হঠাৎই একটা তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেনে থাকা সকলেই! তারপরই ট্রেন থেকে নেমে দেখা যায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের একটি কামরা। দু’টি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। দ্রুত খবর দেওয়া হয় খড়্গপুর স্টেশনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরের লোকাল ট্রেনে ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের তুলে দেওয়া হয়। একটি লাইন স্বাভাবিক থাকায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান তাঁরা। ঠিক কি কারণে দুর্ঘটনা? বেলের তরফে ঘটনার খতিয়ে দেখা হচ্ছে।

দ’টি চাকা লাইনচ্যুত:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago