Kharagpur

Kharagpur: প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করেই ময়দানে হিরণ, সাক্ষী প্রদীপ! জহর ‘ভালোবাসা’ ছড়ালেও ‘আশীর্বাদ’ ছাড়লেন জনগণের উপর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ ফেব্রুয়ারি: রোমান্টিক হিরো হিসাবেই টলিউডে পরিচিত ছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। প্রথম সাফল্য ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমায়। তারপর, কিছু ‘অ্যাকশন’ সিনেমা করলেও, হিরণের স্বভাবসুলভ মিষ্টি‌ ব্যবহার আর হাসি তাঁর উপর ‘অ্যাকশন হিরো’ নয়, ‘রোমান্টিক হিরো’র তকমাই ফেলে দিয়েছে। সেই তকমা নিয়েই রাজনীতির ময়দানে নেমেছিলেন হিরণ। মন জয় করেছিলেন খড়্গপুরবাসীর। এবার ফের নতুন যুদ্ধে অবতীর্ণ! সুদূর কলকাতা থেকে খড়্গপুরের নাগরিক হয়ে, একেবারে নিজের ওয়ার্ডের (৩৩ নং) কাউন্সিলর হওয়ার যুদ্ধে নেমে পড়েছেন। আর, সেই স্বভাবসুলভ ব্যবহার বজায় রেখেই, তাঁর প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জহর পাল-কে প্রণাম জানিয়েই যুদ্ধ শুরু করলেন হিরণ। আর, এই ঘটনার সাক্ষী থাকলেন হিরণের বিধানসভার প্রতিদ্বন্দ্বী প্রদীপ সরকার। প্রসঙ্গত, ব্যবহার ও সৌজন্য দেখানোতে, এর আগেও ‘মিনি ইন্ডিয়া’র মন জিতেছেন হিরণ থেকে প্রদীপ সকলেই। তবে, হিরণের এবারের যুদ্ধ সহজ না হলেও, এই ‘ব্যবহার’ই তাঁকে ফের কিছুটা এগিয়ে দিতে পারে বলে মনে করছে রেল শহর!

জহর – হিরণ :

এদিকে, গায়ে হাত রেখে ‘ভালোবাসা’ ছড়িয়ে দিলেও, আশীর্বাদ দেওয়ার দায়িত্ব জহর ছাড়লেন জনগণের উপরই! বিজ্ঞ নেতা বললেন, “সৃষ্টিকর্তা সব ঠিক করে রেখেছে। বিধান ঠিক হয়েই আছে, শুধু ফল প্রকাশের অপেক্ষা মাত্র! আমার আশীর্বাদ না অভিশাপে কিছু এসে যাবে না, এই যুদ্ধে জনগণের আশীর্বাদই সব।” এও জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মনে করেন, মানুষের আশীর্বাদ-ই সব।” এই ওয়ার্ডের অপ্রতিদ্বন্দ্বী জহর ঠারেঠোরে বোঝাতে চাইলেন, ইতিমধ্যে যা উন্নয়নমূলক কাজ হয়েছে, তার উপরই নির্ভর করে জনগণ ভোট দেবে। যদিও, এই ওয়ার্ডের লড়াই সহজ হবে না জহরের পক্ষে। হিরণ নিজে বিধায়ক এবং কাজের মানুষ হিসেবে জনপ্রিয় হয়েছেন রেল শহরে‌। আছেন বামেদের তরুণ তুর্কি ‘রেড ভলান্টিয়ার’ নেতা মিঠুন দে এবং আমরা বামপন্থীদের নেতা মনোজ ধরও। কাজেই, শেষ লড়াইয়ে কে জেতেন, তা সত্যিই নির্ভর করছে জনতা জনার্দনের উপরই!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago