Accident

Accident: যাত্রীবাহী বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল পশ্চিম মেদিনীপুরের যুবকের! মৃতদেহ আটকে বিক্ষোভ জনতার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের বলি হলেন পশ্চিম মেদিনীপুরের এক যুবক! স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের রাধানগরে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় পরপর দু’টি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটর বাইক আরোহীর! আশঙ্কাজনক আরও এক মোটরবাইক আরোহী। এই, ঘটনার পরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ।দীর্ঘক্ষণ রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেও, মৃত ব্যক্তির দেহ উদ্ধারে বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনা :

জানা গেছে, বুধবার দুপুর নাগাদ ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাচ্ছিল। ঘাটালের রাধানগর এলাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা দু’টি বাইককে পরপর ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। মৃত বাইক আরোহীর নাম বিশ্বজিৎ দে (৩৫)। রাধানগর এলাকাতেই তাঁর বাড়ি বলে জানা যায়। গুরুতর আহত হন অপরজন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলে বাঁক রয়েছে, তা সত্ত্বেও বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন ওই যাত্রীবাহী বাসের চালক! তাতেই দুর্ঘটনা। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বাস চালকের শাস্তি এবং মৃতের উপযুক্ত ক্ষতিপুরণের দাবি করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক বলে জানা গেছে। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago