Kharagpur

Rashmi Metaliks: খড়্গপুরের রেসমি মেটালিক্স কারখানায় মারাত্মক দুর্ঘটনা! ক্রেনের কেবল ছিঁড়ে মৃত্যু এক শ্রমিকের, আহত আরও ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানা এলাকায় অবস্থিত রেসমি মেটালিক্স কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! শুক্রবার বিকেল নাগাদ সাইটে থাকা ক্রেনের কেবল ছিঁড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিক চিকিৎসাধীন আছেন মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কারখানা এলাকায়। আতঙ্কিত কারখানার শ্রমিকরা! ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

রেশমি মেটালিক্স, খড়্গপুর:

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কারখানার ভেতর কাজ চলাকালীন হঠাৎই একটি ক্রেনের কেবল ছিঁড়ে পড়ে। সেই সময় নিচে কর্মরত ছিলেন শ্রমিকরা। ছিঁড়ে যাওয়া লোহার সুবিশাল কেবল (বা, কেবল তার) কর্মরত দুই শ্রমিকের শরীরের উপর পড়ে যায়। আর, এতেই মারাত্মক ভাবে জখম হন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় চন্দ্রশেখর বেহেরা নামে বছর ৪০- এর এক শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের বাড়ি বিহারে। মাথায় ও মুখমণ্ডলের অংশে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। আহত অপর এক শ্রমিক প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, পরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। অপরদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত শ্রমিকের ময়নাতদন্ত হবে আজ, শনিবার। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের আবহ কারখানার শ্রমিকদের মধ্যে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে গ্রামীণ থানার পুলিশ।

মৃত শ্রমিকের দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago