Jhargram

Jhargram: প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ হতেই ভালোবাসার ‘চাদর’ গলায় জড়িয়ে ‘জীবন’ শেষ করলো যুগল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৯ ডিসেম্বর:’অরণ্য সুন্দরী’র শীতের সকাল। ঘুরে বেড়ানো, পিকনিক করার সময়। কি এমন ঘটলো, যুগলকে আত্মহত্যা করতে হলো? এই প্রশ্নই এখন ঝাড়গ্রামের নয়াগ্ৰাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের লোকজনদের মুখে মুখে! সোমবার সাত সকালেই খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের পাসের জঙ্গল থেকে একই দড়িতে ফাঁস লাগানো অবস্থায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল! মৃতদেহ উদ্ধার করা হয়েছে নয়াগ্রাম থানার পক্ষ থেকে। বেলা গড়াতেই প্রেমিক-প্রেমিকার নাম পরিচয়ও উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। মৃত্যুর কারণ সম্পর্কেও উঠে এসেছে কিছু তথ্য। জানা গেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার রোহিনী এলাকার পাশাপাশি দুটি গ্রামের বাসিন্দা ওই যুগল। বছর ১৭’র মাম্পি মাহাতো’র বাড়ি কালোসোনা গ্রামে এবং বছর ২৫’র সঞ্জয় মল্লিকের বাড়ি কুস্তুড়িয়া গ্রামে।

ঝুলন্ত দেহ উদ্ধার:

স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। ঠিক সেই কারণেই হয়তো, দিন দশেক আগে মাম্পি তার প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ে। এরপরই, বছর ২৫-এর প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। আর, সেই খবর মাম্পির কানে পৌঁছতেই হয়তো তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়! মাম্পির চাদর গলায় জড়িয়েই দু’জনে শালগাছ থেকে ঝুলে পড়ে। সোমবার সকালে খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের সামনের জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। তারপরই খবর দেওয়া হয় নয়াগ্রাম থানায়।‌‌ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও, ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago