Animal

Tigress: টোপ দেওয়া মহিষ ছিনিয়ে নিয়ে গেল সুন্দরী জিনাত, ব্যর্থ হল ‘বাঘ-বন্দী’খেলা! বহাল তবিয়তেই চাকুলিয়াতে বাঘিনী, ঘুম উড়েছে মেদিনীপুর-ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৪ ডিসেম্বর: ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গলে এখনও বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছে ‘বাঘিনী’ জিনাত। বনদপ্তরের ‘বাঘ-বন্দী’ খেলাও ব্যর্থ করে দিয়েছে সে! শুক্রবার ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গলে সুন্দরী জিনাতকে পাকড়াও করতে মহিষের টোপ দেওয়া হলেও, বন্দী করা যায়নি এই ‘সুন্দরী’ রয়্যাল বেঙ্গল টাইগার-কে। উল্টে ঘুমপাড়ানি গুলি (ট্রাঙ্কুইলাইজার) এড়িয়ে, ‘টোপ’ দেওয়া মহিষ শাবকটি ছিনিয়ে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে জিনাত। বনদপ্তরের দক্ষ শিকারির ছোঁড়া গুলি যেভাবে এড়িয়ে গিয়ে শিকার করেছে বাঘিনীটি, তা দেখে মাথায় হাত বনদপ্তরের আধিকারিকদের!

সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে জিনাত:

বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চল থেকে পালিয়ে আসা বছর তিনেকের বাঘিনী জিনাত এখন ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার জামসেদপুর ডিভিশনের চাকুলিয়া রেঞ্জে বা চাকুলিয়া বনাঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে। চিঁয়াবান্ধি জঙ্গলে বহালতবিয়তেই সে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে। বনদপ্তরের একটি সূত্রে জানা গেছে, শাল-ইউক্যালিপটাস অরণ্য সমৃদ্ধ পাঁচ থেকে ছয় কিমি লম্বা জঙ্গলে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে বাঘিনীটি। জঙ্গলের ভিতরে শিকার তো করছেই, সেই সঙ্গে বনদপ্তরের দেওয়া টোপও সাবাড় করছে চোখের নিমেষে!

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, চাকুলিয়ার চিঁয়াবান্ধির জঙ্গলে অবস্থানকারী জিনাত-কে ঘিরে কার্যত ঘুম উড়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনেরও। বনদপ্তর ও পুলিশের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। ঝাড়গ্রামে গিধনি, জামবনী, বেলপাহাড়ি রেঞ্জের চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে ঝাড়গ্রাম বনবিভাগের তরফে। ঝাড়গ্রামের এই সমস্ত এলাকা থেকে চিঁয়াবান্ধির জঙ্গল বিশেষ দূরেও নয়। ১০-১২ কিলোমিটারের মধ্যেই। অন্যদিকে, ২০১৮ সালের মর্মান্তিক ঘটনার (বাঘ-হত্যার) কথা স্মরণে রেখে সতর্ক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনও। জেলা পুলিশের তরফে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়র বাঘঘরা, শালবনীর ভাদুতলা সহ চারটি জায়গায় বিশেষ ক্যাম্প করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও, মেদিনীপুর বনবিভাগের তরফে লালগড়, পিড়াকাটা, ভাদুতলা ও চাঁদড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সতর্ক খড়গপুর বনবিভাগও।

রয়্যাল বেঙ্গল টাইগার (প্রতীকী ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago