Jammu and Kashmir

বড়সড় সাফল্য ভারতীয় সেনার! গুলির লড়াইতে নিকেশ ছয় লস্কর জঙ্গি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৯ অক্টোবর: ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা! বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গিদের দৌরাত্ম ক্রমশ বেড়ে চলেছে। পাশাপাশি, নিরীহ ভিন রাজ্যের শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু, এবার সেনার সাথে চলা গুলির লড়াইতে নিকেশ হল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছয় জঙ্গি। তবে, রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে এখনও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে সেনাবাহিনী।

খতম ৬ লস্কর জঙ্গি :

সূত্র অনুযায়ী, রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলেই লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখানে চলা গুলির লড়াইতে খতম হয়েছে ৬ জঙ্গি। গতমাসেই পাক সেনার মদতে পুঞ্চ-রাজৌরি সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ১০ জন জঙ্গি। তাঁদের খোঁজেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে রাজৌরি সেক্টরে। বর্তমানে, ভূস্বর্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। মঙ্গলবার হোয়াইট নাইট কর্পসের ফরওয়ার্ড পোস্টগুলিতেও যান তিনি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সন্ত্রাস দমন অভিযান নিয়েও সেনা আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago