Investigation

Partha Chatterjee: জল্পনার অবসান! নিজাম প্যালেসে পার্থ, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই পৌঁছে গেলেন CBI দপ্তরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে:সমস্ত জল্পনার অবসান! কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে নিজাম প্যালেসে পৌঁছতেই হল প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে। ‘সন্ধ্যা ৬-টা’ বাজার ১৫ মিনিট আগেই পৌঁছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের বিশাল কনভয়। এর আগে, ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। তবে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে, বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করেনি! অগ্যতা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনেই পার্থ চট্টোপাধ্যায়-কে সিবিআই-এর মুখোমুখি হতে হল!

নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়ের কনভয় :

এদিকে, সন্ধ্যা ৬-টার সময় পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত হওয়ার আগে থেকেই নিজাম প্যালেসে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। প্রসঙ্গত, বুধবার দুপুরেই এসএসসির সমস্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। তারপর-ই সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়-কে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই, সিবিআইয়ের ডাকে সেখানে পৌঁছেছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টারাও। জল্পনা, প্রাক্তন উপদেষ্টাদের সামনে বসিয়েই মুখোমুখি জেরা করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে। তার আগে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানানোর পদ্ধতিই মানেননি পার্থ। তিনি মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। তাই এই মামলা শোনা তাঁদের পক্ষে সম্ভব নয়। পার্থর আইনজীবীকে দুই বিচারপতি বলেন, যদি বেশি জরুরি হয় তবে প্রধান বিচারপতির কাছে যান। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে প্রধান বিচারপতিকে ই-মেইল করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে, আশঙ্কা যে আগামীকাল মামলা ওঠার আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার-ও হয়ে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়!

পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago