Maoists

Maoist: “মাওবাদী নেই” ঝাড়গ্রামে দাবি মুখ্যমন্ত্রীর! কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরে উদ্ধার ‘লাল কালি’র পোস্টার, ‘জন আদালতে’ বিচার চাওয়া হল প্রধানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ১৮ মে:মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই পশ্চিম মেদিনীপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য! এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ঝাড়গ্রাম জেলায়। সেখানে গিয়ে তিনি দাবি করেছেন, “এর পর জঙ্গলমহলে মাওবাদীদের সংগঠন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাওবাদী বলে কিছু নেই। কেউ কেউ আতঙ্ক বা গুজব ছড়ানোর চেষ্টা করছে। আমি চারদিকে খবর নিয়ে দেখেছি। যে বা যারা এর মধ্যে আছে, এটা তদন্ত করে খতিয়ে দেখা হবে।” আর, এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের পাপরআড়া এলাকায় উদ্ধার হল, মাওবাদী নামাঙ্কিত পোস্টার। তাতে লাল কালিতে লেখা, “দুর্নীতিগ্রস্ত প্রধানের জন আদালতে বিচার চাই। রক্ত চাই। লাল সেলাম। বিকাশ। মাওনেতা।” যদিও, এই পোস্টার কে বা কারা দিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান একজন মহিলা। তাঁর বিরুদ্ধে কেউ বা কারা ষড়যন্ত্র করে এই পোস্টার দিয়েছে বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন তিনি। এদিকে, বুধবার দুপুরেই মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। আর, তারপরই জেলাশহর মেদিনীপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে খড়্গপুর গ্রামীণ এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো!

মাও নামাঙ্কিত পোস্টার:

অন্যদিকে, বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মাওবাদী বলে জঙ্গলমহলে কিছু নেই! কেউ হাতে পোস্টার লিখে আতঙ্ক বা গুজব ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের পুলিশ সুপার-কে সর্বত্র নজর রাখার নির্দেশ দেন। সেখানে তিনি পুলিশ কর্তাদের জিজ্ঞাসা করেন, “কোনও থানা থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে যে, সন্ধ্যা ৬টার পরে বাইরে বেরোবেন না? পুলিশ থেকে কি এটা প্রচার করা হয়েছে, না কি এটা গুজব?” পুলিশ এবং প্রশাসনের কর্তারা একযোগে জানিয়ে দেন, এমন কিছু বলা হয়নি। এর পর মমতা বলেন, “তার মানে এটা খুব গোপনে কেউ গুজব ছড়িয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। মাথায় রাখবেন, কেউ আতঙ্ক ছড়াচ্ছে। নেটমাধ্যমেও নজর রাখবেন। কারণ, নেটমাধ্যমে যেমন ভাল লোক আছেন, তেমন অনেকে প্ররোচনাও দেয়। কেউ দাঙ্গা লাগানোর চেষ্টাও করে। আবার মাওবাদীদের নাম করে মিথ্যা কথাও বলে যে, ‘মাওবাদী আসছে, মাওবাদী আসছে।’ কেউ নিজে একটা হাতে পোস্টার লিখল। অনেকে আবার সেই পোস্টারের ছবি তুলে বিক্রি করল। আর এদিকে লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিল।” এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুরে ফের লাল‌ কালিতে লেখা পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল!

ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

11 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago