IIT KHARAGPUR

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র সমাবর্তনে কেন্দ্রীয় মন্ত্রী! ঢোকার মুখেই ‘সিন্ডিকেট নালিশ’ বিধায়ক হিরণের নেতৃত্বে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: এসেছিলেন দেশের সর্বপ্রাচীন আইআইটি’র সমাবর্তনে যোগ দিতে। শুনে গেলেন ভেতরে চলা সিন্ডিকেট রাজের কথা! শনিবার খড়্গপুর আইআইটি’র (Kharagpur IIT) ৬৭ তম সমাবর্তন (Convocation) অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান শুনে গেলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের অভিযোগ। খড়্গপুর সদরের বিধায়ক তথা বিজেপি নেতা হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ) এর নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টি সমর্থিত দু’টি ট্রেড ইউনিয়ন বিএমএস এবং আইআইটি’র ঠিকা মজদুর সংঘের তরফে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হল স্মারকলিপি। সংগঠনের তরফে জানানো হয়েছে, আইআইটিতে অনৈতিকভাবে তৃণমূল, সিপিএম অর্থ উপার্জনের জন্য দুর্নীতি চালাচ্ছে। খড়্গপুর আইআইটি’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে সমকাজে সমবেতন সহ একাধিক দাবি এবং সিন্ডিকেটে রাজের বিরুদ্ধে তাঁরা মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার মুখেই ‘সিন্ডিকেট নালিশ’ :

প্রসঙ্গত, করোনা কালে প্রায় দু’বছর বন্ধ খড়গপুর আইআইটি। অনলাইনে চলছে ক্লাস। এরমধ্যেই, শনিবার ৬৭ তম সমাবর্তন অনুষ্ঠানে খড়্গপুর আইআইটি’র প্রায় ১৬০০ পড়ুয়াকে ডিগ্রী প্রদান করা হয়। পাঁচজনকে গোল্ড মেডেল আর ২৬ জনকে সিলভার মেডেল তুলে দেওয়া হয়। এবারই প্রথম ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ (Lifetime Achievement Award) পুরস্কার প্রদান করা হয়। যদিও পুরস্কার প্রাপক আইআইটি’র মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান এম.এ রামলু অনুপস্থিত ছিলেন। পাঁচজন গুণীজনকে ‘লাইফ ফেলো অ্যাওয়ার্ড’ (Life Fellow Award) প্রদান করা হয়। এছাড়াও, অন্যান্য বছরের মতো ‘ডিস্টিঙ্গুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’ (Distinguished Alumni Award) ও দেওয়া হয়। তবে, অনুষ্ঠান শুরুর পূর্বেই খড়্গপুর আইআইটি’র গেটে বিক্ষোভ-বিশৃঙ্খলা দেখা দেয়। এসডিপিও দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

স্বাগত জানানোর সাথে সাথেই অভিযোগ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago