Election

Municipal Polls: কড়া নিরাপত্তায় রাজধানীতে নির্বাচন! নিরাপত্তার দায়িত্বে ২৩ হাজার বাহিনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ ডিসেম্বর: শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কলকাতা পৌরসভা নির্বাচন। টানটান উত্তেজনা রাজ্য রাজধানীতে। ইতিমধ্যেই ভোটকর্মীরা ভোটকেন্দ্রে রওনা হয়ে গেছেন। চূড়ান্ত প্রস্তুতি চলছে স্ট্রং রুমেও। এদিকে, “হাইভোল্টেজ” এই ভোটে নিরাপত্তার দিকে কোনো খামতি রাখা হচ্ছেনা। পুলিসের মোট ২৩ হাজার বাহিনী থাকছে দায়িত্বে। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। বাকি কলকাতা পুলিশ। পাশাপাশি, জানা গিয়েছে যে, ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। এছাড়াও, প্রতিটি স্পর্শকাতর এলাকার জন্য মোট ২৫ টি QRT ও ৩৫ টি HRFS দল থাকবে।

কড়া নিরাপত্তায় রাজধানীতে নির্বাচন (প্রতীকী ছবি) :

পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কলকাতা পুলিসের স্পেশাল কম্যান্ডো ফোর্স। দিনভর চলছে নাকা চেকিং। ৫০টি পয়েন্টে নাকা চেকিং করা হচ্ছে। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানায় বিজেপি। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তবে, কড়া নিরাপত্তার মধ্যেই নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago