IIT KHARAGPUR

IIT Kharagpur: মাত্র ২৩ বছর বয়সেই IIT খড়্গপুরের মেধাবী ছাত্র পাড়ি দিলেন চির ঘুমের দেশে! রহস্যজনক মৃত্যু হস্টেলের মধ্যেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ অক্টোবর: মর্মান্তিক! আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) বছর ২৩-এর মেধাবী ছাত্র অকালেই পাড়ি দিলেন চির ঘুমের দেশে। শুক্রবার সকালে হোস্টেলের রুম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এর তৃতীয় বর্ষের এই ছাত্রের দেহ উদ্ধার হয়। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের মধ্যে লালা লাজপত রায় হস্টেলের একটি বন্ধ রুম থেকে দুর্গন্ধ বেরোনোয়, আইআইটি কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত ছাত্রের নাম ফাইজান আহমেদ (Faizan Ahmed)। তাঁর বাড়ি আসামের তিনসুকিয়া এলাকায়। জানা গেছে, প্রায় দু’দিন ধরে রুমের মধ্যেই মৃতদেহ পড়ে ছিল! তাতেই দেহ থেকে গন্ধ বেরোতে শুরু করে।

ফাইজান আহমেদ (Faizan Ahmed) :

তবে, কিভাবে মৃত্যু, তার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। আইআইটি কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি। তবে, পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক চাপ এবং শারীরিক কোনো অসুস্থতার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। জানা গেছে, ফইজান আহমেদ আর.পি হলের (রাজেন্দ্র প্রসাদ হল) ছাত্র। কিন্তু, গত দু’তিন দিন ধরে ফাইজান তাঁর বন্ধুদের সঙ্গে লালা লাজপত রায় হলে গিয়ে থাকছিলেন। সেই হল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। প্রশ্ন উঠছে, গত দু’দিন ধরে ফাইজান-কে দেখতে না পেয়েও তাঁর হস্টেলের অন্য বন্ধুরা খোঁজ খবর নেননি কেন? দু’দনি ধরে তাঁর রুম বন্ধ থাকা সত্ত্বেও, কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষী বা বন্ধুদের নজরে এলো না কেন? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে দেহ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago