Festival

Durga Puja: কেশপুর থেকে শালবনী, মহালয়ার দু’দিন আগেই আজ পশ্চিম মেদিনীপুরের ৩০-টির বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: এখনও “আলোর বেণু” বাজেনি। মাতেনি “ভুবন”ও! এক কথায় এখনও দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনা হয়নি। ২ দিন বাকি। তার আগে, আজ, বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪০টি সহ রাজ্যের অন্তত ৮০০টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোটে কাবু মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকেই আজ বিকেল ৪টা নাগাদ ভার্চুয়াল মোডে এই পুজোগুলির উদ্বোধন করবেন। ফলে, রাজ্যজুড়ে এবার মহালয়ার দু’দিন আগেই পুজোর বাদ্যি বাজিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুরের ৩৫ থেকে ৪০টি দুর্গা পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও, বুধবার বিকেল অবধি ৩০টি পুজো কমিটির তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে।

পিড়াকাটা বাজারের মণ্ডপ সজ্জার কাজ চলছে :

তালিকাভুক্ত পুজোগুলির মধ্যে রয়েছে ১) কোতোয়ালী থানার গণপতিনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি ২) গুড়গুড়িপাল থানার চন্দ্র সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৩)গড়বেতা থানার ধাদিকা সর্বজনীন দুর্গোৎসব ৪) গোয়ালতোড় থানার আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব ৫) গড়বেতার সাতবাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাব ৬) কেশপুরের কেশপুর সর্বজনীন দুর্গোৎসব ৭) ঝেঁতলা ঐক্য সম্মিলনী ৮) আনন্দপুরের বড়জোড়া ভান্ডারিয়া পুজো সমিতি ৯) আনন্দপুর গোপালনগর দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো ১০) শালবনীর পিড়াকাটা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি ১১) খড়্গপুর শহরের বিবেকানন্দ পল্লী বুলবুলচটি মহিলা সংগঠন ১২) প্রেমবাজার সর্বজনীন অপারেটিং সোসাইটি ১৩) উত্তর কালবেগেছিয়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি, ১৪) বারোভাষী ইয়ং স্পোর্টিং ক্লাব ১৫) নারায়ণগড়ের মকরামপুর গ্রাম কল্যাণ সমিতি ১৬) বেলদার জাহালদা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ১৭) দাঁতনের সরাইবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি ১৮) ডেবরার বালিচক গেটবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি ১৯) ডেবরা বাজার সর্বজনীন সমবায় দুর্গাপূজা কমিটি ২০) কেশিয়াড়ির ড্যাফোডিল সোসাইটি ২১) সবংয়ের তেমাথানি পল্লীশ্রী সর্বজনীন দুর্গাপূজা কমিটি ২২) পিংলার জলচক গোকুলচক নন্দেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি ২৩) মোহনপুরের তানুয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ২৪) ঘাটালের ন্যাশনাল বয়েজ ক্লাব ২৫) নিশ্চিন্দিপুর মহিলা দুর্গোৎসব কমিটি ২৬) দাসপুরের রাধাকান্তপুর দুর্গোৎসব কমিটি ২৭) সুলতাননগর দুর্গোৎসব কমিটি ২৮) সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব ২৯) চন্দ্রকোনার মানকুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৩০) গোঁসাইবাজার পল্লী সর্বজনীন দুর্গোৎসব।

এদিকে, একদা ‘মাও আঁতুড়ঘর’ শালবনীর পিড়াকাটা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তাঁদের আয়োজনে জেলাবাসীকে চমকে দিতে চলেছেন। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা! ইতালির রোমে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি-র রাজধানী শহরের আদলে এবার পিড়াকাটা বাজারের মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্বোধন ঘিরে আজ সাজো সাজো রব পিড়াকাটাতে! অন্যদিকে, বছরভর গুলি-বোমাতে ব্যস্ত থাকা কেশপুর ব্লকের একাধিক পুজো এদিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ঝেঁতলা ঐক্য সম্মিলনী। কেশপুর ব্লকের ১৪ নং অঞ্চলের ঝেঁতলা ঐক্য সন্মিলনীর পুজো এবার ২৬-তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিনোদনমূলক অনুষ্ঠান রয়েছে। পঞ্চমী তিথিতে রক্তদান শিবির এবং সেবামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শুরু হবে। ১৬টি গ্রাম মিলে ঐক্য সম্মিলনীর এই পুজো। সকলের আর্থিক ও মানবিক সাহায্যতেই এই পুজো হয়ে আসছে। আজ বিকেলে এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ঝেঁতলা-র পুজো :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago