Examination

Primary TET: জারি হয়ে গেল বিজ্ঞপ্তি! আজ বিকেল থেকেই শুরু হচ্ছে প্রাইমারি টেটের অনলাইনে আবেদন প্রক্রিয়া, বিস্তারিত জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ অক্টোবর: প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)- এর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টা’র পর থেকে। এই আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩ নভেম্বর (২০২২) পর্যন্ত। কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) পক্ষ থেকে। আবেদন করা যাবে www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org – এই ওয়েবসাইট দু’টিতে। পরীক্ষা (প্রাইমারি টেট- ২০২২) হবে ১১ ডিসেম্বর (২০২২)।

প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি:

গত ২৯ সেপ্টেম্বর এবং যথাক্রমে ১২ ও ১৩ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার টেট পরীক্ষায় বসতে পারবেন, ২ বছরের ডি.এল.এড (D.El.Ed); ৪ বছরের বি.এল.এড (B.El.Ed), ২ বছরের আর.সি.আই (RCI) অনুমোদিত ডি.এড (D.Ed) কিংবা NCTE অনুমোদিত বি.এড (B.Ed)- কোর্সে ভর্তি হলেই। অর্থাৎ, বি.এড বা ডি.এল.এড সম্পূর্ণ করা বা পূর্ণ প্রশিক্ষিতরা যেমন পরীক্ষায় বসতে পারবেন, ঠিক তেমনই এই ধরনের কোর্স অর্ধেক সম্পূর্ণ করলে বা ভর্তি হলেই টেটে অংশগ্রহণ করতে পারবেন। তবে, ডি.এল.এড এর ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। সংরক্ষিতদের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বরের ছাড় দেওয়া হয়েছে যথারীতি। অন্যদিকে, বি.এড এর ক্ষেত্রে প্রার্থীকে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর (সংরক্ষিতদের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বরের ছাড় দেওয়া হয়েছে) পেতে হবে। যদিও, এই সমস্ত কোর্সে ভর্তি হতে গেলে উল্লিখিত নম্বর থাকতেই হয়। এই সমস্ত যোগ্যতা মান পূরণ করলে এবং বয়স ৪০ এর মধ্যে (সংরক্ষিতদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে যথারীতি) হলেই টেট- ২০২২ এ আজ থেকেই আবেদন করা যাবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago