তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:এবার বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। মারধরের ঘটনায় অভিযোগের তীর উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। ঘটনাটি চন্দ্রকোনা পৌরসভার ১১ নাম্বার ওয়ার্ডের। যদিও, মারধরের বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
জানা গেছে, এদিন ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অতনু সাঁতরা তাঁর কর্মীদের নিয়ে বিজেপির পতাকা বাঁধছিলেন। আর, সেই সময় ওই ওয়ার্ডের যুব তৃনমূলের সহ সভাপতি অর্ধেন্দু ঘোষ সহ তৃণমূল প্রার্থীর অনুগামীরা এসে বিজেপি প্রার্থীকে মারধর করে বলে অভিযোগ। চলে এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। এই ঘটনায় উল্টে বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূলের নেতা অর্ধেন্দু ঘোষ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…