Election

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভাতে হবে উপনির্বাচন। ফলাফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে মেদিনীপুর বিধানসভা নিয়ে সাংবাদিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO) খুরশিদ আলী কাদেরী। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক তথা মেদিনীপুর বিধানসভার রিটার্নিং অফিসার (RO) মধুমিতা মুখার্জি। জেলাশাসক জানান, মেদিনীপুর বিধানসভার মোট ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ ১০০। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ১ জন। ৮৫ ঊর্ধ্ব ভোটার ২৬০৭ জন এবং বিশেষভাবে সক্ষম (PWD) ভোটার ৭৮২ জন। আবেদনের ভিত্তিতে এই ৩৩৮৯ জনের বাড়িতে গিয়ে ভোট সংগ্রহ করবেন ভোটকর্মীরা।

সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও মহকুমাশাসক:

এদিন জেলাশাসক এও জানান, মেদিনীপুর বিধানসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র (Premises) ১৯৪টি এবং মোট বুথ (Polling Station) ৩০৪টি। এর মধ্যে শালবনী ব্লকে বুথ সংখ্যা ৮৩টি এবং মেদিনীপুর সদর ব্লকে (মেদিনীপুর পৌরসভা সহ) বুথ সংখ্যা ২২১টি। এই ৩০৪টি বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন জেলাশাসক। তবে, মোট কত কোম্পানি বাহিনী থাকবে তা শুক্রবার জানা যেতে পারে। সেইসঙ্গে, ৩০৪টি বুথই ওয়েব কাস্টিং বা CCTV ক্যামেরার আওতায় থাকবে বলেও জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসার। ৩০৪টি বুথের মধ্যে ২টি বুথ সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত বলেও জানিয়েছেন তাঁরা। এদিনের সাংবাদিক বৈঠক থেকে জেলাশাসক ও মহকুমাশাসক হবু প্রার্থীদের এও মনে করিয়ে দিয়েছেন, শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে ২৫ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টা অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের চেম্বারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জন প্রবেশ করতে পারবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন মেদিনীপুর বিধানসভা (Medinipur AC 236)-র রিটার্নিং অফিসার মধুমিতা মুখার্জি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago