Paschim Medinipur

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল বছর ১৮’র নিরূপমা প্রামাণিক। উড়ালপুল সংলগ্ন জাতীয় সড়ক পারাপার করার সময়ই বেপরোয়া পিকাপ ভ্যান সজোরে ধাক্কা মারে তার সাইকেলে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে একাদশ শ্রেণীর ছাত্রী, নিরূপমা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩নং ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন সাতবাঁকুড়াতে কুবাই ব্রিজের কাছেই।

মর্মান্তিক দুর্ঘটনা:

এদিকে, ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দ্রুত চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ওই পিকাপ ভ্যানটিকে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরীর দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এও জানা গেছে, নিরূপমার বাড়ি গড়বেতা-৩নং ব্লকের কেলামি গ্রামে। ঘটনার পরই গভীর শোকের ছায়া নেমে এসেছে প্রামাণিক পরিবারে। কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিনই লক্ষ্মী-বিদায়ে শোকস্তব্ধ এলাকাবাসীও!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago