Education

School: শিশু কোলে নিয়েই স্কুল খোলার দাবি মেদিনীপুরে! ‘১৪ ফেব্রুয়ারি জানানো হবে সিদ্ধান্ত’, হাইকোর্টে রাজ্য সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: সংক্রমণ কমেছে, তাই অবিলম্বে স্কুল খোলার দাবিতে শিশুদের কোলে নিয়েই পথ হাঁটলেন মেদিনীপুরের মায়েরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বামপন্থী সংগঠন এসইউসিআই (কমিউনিস্ট) এর শাখা সংগঠন ‘মহিলা সাংস্কৃতিক সংঘ’ এর নেতৃত্বে, শিশুদের কোলে নিয়ে অবিলম্বে স্কুল খোলার দাবিতে পদযাত্রায় সামিল হলেন মায়েরা। এদিন, বেলদা কালি মন্দির থেকে শুরু করে বেলদা গান্ধী পার্ক পর্যন্ত চলে এই পদযাত্রা। এরপর, গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেন মহিলারা। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে, বিধি ও সতর্কতা মেনে স্কুল খোলার দাবি তোলা হয়েছে। অবিলম্বে শিক্ষার হাল ফেরাতে তথা শিশুদের পঠন-পাঠন অফলাইনে চালু করতে, স্কুল খোলার দাবি তোলেন মহিলারা।

শিশুকে কোলে নিয়েই স্কুল খোলার দাবি নিয়ে পথে নামলেন মায়েরা :

অন্যদিকে, “রাজ্য সরকারও স্কুল খোলার বিপক্ষে নয়। তবে তাঁরা সাবধানী।” শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি জানান, “স্কুল খোলার আগে ৮৫ শতাংশ পড়ুয়ার প্রথম দফার টিকাকরণ শেষ করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও, স্কুল শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর, অভিভাবক, পড়ুয়াদেরও মতামত নিতে চাইছে রাজ্য সরকার। সমস্ত মতামত নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে স্কুল খোলার বিষয়ে রিপোর্ট দেবে রাজ্য।” ওইদিন মামলার পরবর্তী শুনানি। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। সেজন্য ৪৫ লক্ষ টিকা দরকার। এখনও প্রথম দফায় টিকা পেয়েছে প্রায় ৩৩ লক্ষ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago