Education

Paschim Medinipur DPSC: হঠাৎ করেই ইস্তফা দিলেন পশ্চিম মেদিনীপুর DPSC’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ বা ২০১৪-এর টেট নিয়ে বিতর্ক ও সিবিআই তদন্তের মধ্যেই, রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC- District Primary School Council) এর চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই হঠাৎ করেই পদ থেকে ‘ইস্তফা’ (Resignation) দেওয়ার সিদ্ধান্ত জানালেন। এদিন, সন্ধ্যা ৭ টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “ডিপিএসসি চেয়ারম্যানের পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। রেজিগনেশন দিলাম।” এরপর, তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, “ব্যক্তিগত কারণে ইস্তফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এর বেশি তিনি কিছু বলতে চাননি! অপরদিকে, শাসকদলের তরফেও এনিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। মুখে কুলুপ এঁটেছেন জেলার পদাধিকারীরাও।

কৃষ্ণেন্দু বিষই:

উল্লেখ্য যে, ২০২১ এর ১৬ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কৃষ্ণেন্দু বিষই। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও তিনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং শাসক দলের রাজ্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (WBTPTA)’র সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন। এমনকি, চেয়ারম্যান হিসেবেও তাঁর কাজে জেলার শিক্ষক-শিক্ষিকারা খুশি ছিলেন। তাই, তাঁর ইস্তফা-তে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারাই দুঃখ প্রকাশ করেছেন। তবে, এজন্য রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির দিকে আঙুল তুলছেন অনেকেই। যদিও, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে এখনও কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি এবিষয়ে। তবে, কোচবিহার সহ একাধিক জেলাতে চেয়ারম্যান পরিবর্তন নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্ট:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago