Police Administration

West Midnapore: বাইক চুরির বড়সড় কিনারা পশ্চিম মেদিনীপুরে! উদ্ধার ২৪ টি বাইক, গ্রেপ্তার ২, মূল পান্ডার খোঁজে পুলিশ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: প্রতিনিয়ত বাড়ছে বাইক চুরির ঘটনা। ক্ষোভও বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকাতেও বাড়ছিল চুরি। এবার, বড়সড় বাইক চুরির কিনারা করল চন্দ্রকোনা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ধান্যগাছী গ্রাম থেকে একসাথে ২৪ টি বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ। পাশাপাশি ওই গ্রাম থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া বাইক :

পুলিশ সূত্রে জানা গেছে, ধান্যগাছী গ্রামের বাসিন্দা অশ্বিনী রায় ও অলীপ সাঁতরা নামের দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। অশ্বিনী রায়ের সিমেন্টের খুঁটি বানানোর দোকান রয়েছে। অপরজন অলীপ সাঁতরা পেশায় চাষি। যদিও বাইক চুরির ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। ধৃতদের রবিবার ঘাটাল মহকুমা আদালতে পাঠানো হয়। চন্দ্রকোনা থানার পুলিশ জানায়, ধৃত দু’জনকে জেরা করে জানা গেছে যে, দু’জনে অন্য জায়গা থেকে চুরি যাওয়া বাইক কম দামে কিনে এনে তা ধান্যগাছীতে তাদের গ্রামে নিয়ে এসে মানুষদের বুঝিয়ে চুরির বাইক বিক্রি করতো। তবে, বাইক চুরির মূল পান্ডার খোঁজ চালাচ্ছে চন্দ্রকোনা থানার পুলিশ। মূল অভিযুক্তও দ্রুত ধরা পড়বে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। চুরি যাওয়া এতো সংখ্যক বাইক একসাথে উদ্ধার হওয়ায় খুশি চন্দ্রকোনাবাসী।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago