Education

Midnapore: “আমিই আমার মনের রাজা!” পড়ুয়াদের মধ্যে প্রাণ-শক্তির স্ফুরণ ঘটাতে মেদিনীপুর শহরের স্কুলে কর্মশালা, উপস্থিত ববি চক্রবর্তী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: “চিরযুবা তুই যে চিরজীবী/ জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে/ প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।” নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোই শুধু নয়; বিবেকানন্দ-বাণী (Education Is The Manifestation Of The Perfection Already In Man)-কে পাথেয় করে তাদের অন্তর্নিহিত প্রতিভা বা পরিপূর্ণতার বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম (ICSE) স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনে (Vidyasagar Shishu Niketan) আয়োজিত হল একটি ‘কর্মশালা’ (Workshop)। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে “আমিই আমার মনের রাজা”(I am the King of my mind) শিরোনামাঙ্কিত এই কর্মশালাতে বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই কর্মশালার প্রধান বক্তা বা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার (Motivational Speaker/প্রেরণাদায়ী বক্তা) ও অভিনেতা ববি চক্রবর্তী (Mr Bobby Chakraborty)। অভিনয় কৌশল প্রয়োগ করে শিক্ষা দানের ক্ষেত্রেও ববি অত্যন্ত জনপ্রিয় একজন প্রশিক্ষক বলে জানা যায়।

ববি চক্রবর্তীর বিশেষ কর্মশালা:

বিজ্ঞাপন (Advertisement):

তাঁর প্রেরণামূলক বক্তব্য ও সরস আলোচনা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতিবাচক ভাবনা (Negative thoughts) ও হীনমন্যতা (frustrations) দূর করে, তাদের গঠনমূলক ভাবনা, সৃজনশীল চেতনা ও দৃঢ় মনোভাবে সমৃদ্ধ হতে সহায়তা করবে বলেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মত। সর্বোপরি, বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী (Golden jubilee) উদযাপন-কে সামনে রেখে আয়োজিত এই কর্মশালার মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের সঠিক পথে পরিচালনা করাও স্কুল কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য ছিল। বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষা (Principal) চন্দা মজুমদার (Chanda Majumdar) জানান, সুবর্ণ জয়ন্তী উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের পক্ষ থেকে বছরভর এমনই নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুঁথিগত জ্ঞানার্জনের বাইরেও পড়ুয়াদের মধ্যে সংস্কৃতি চেতনা ও সামাজিক মূল্যবোধ তৈরী করতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রিন্সিপালের সঙ্গে ববি চক্রবর্তী:

পড়ুয়াদের মাঝে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago