Education

HS Result: গ্যারাজে কাজ করেও উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর, ITI নিয়ে পড়তে চায় শালবনীর সৌরভ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: করোনা কালে পরিবারের হাল ধরতে মোটর গ্যারাজে কাজ নিতে হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিন্ড্রাকুলি গ্রামের সৌরভ-কে। তা সত্ত্বেও নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে। তার ফল-ও এবার পেল হাতে নাতে। উচ্চ মাধ্যমিককে প্রায় ৭৫ শতাংশ নম্বর পেল পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরভ মাহাত। বৃহস্পতিবার সেই সৌরভকেই কুর্নিশ জানিয়ে, তার পাশে থাকার বার্তা দিতে পিন্ড্রাকুলি গ্রামে পৌঁছে গিয়েছিলেন এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন- এর সদস্যরা। আপ্লুত সৌরভ! কলা বিভাগের এই ছাত্র জানিয়েছে, “পরীক্ষা ভালো হয়েছিল। হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল বলে আলাদা কোনো সুবিধা আমরা পাইনি। তবে, ভয়-ভীতি সরিয়ে রেখে পরীক্ষা দিয়েছিলাম।” সৌরভের ইচ্ছে এবার আইটিআই (ITI) নিয়ে পড়াশোনা করে একজন ভাল টেকনিশিয়ান হয়ে ওঠা।

সৌরভকে সংবর্ধনা:

বৃহস্পতিবার সৌরভের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনে’র সদস্যরা। সৌরভ তাদের জানিয়েছে, সে যেহেতু বাইকের গ্যারাজে কাজ শুরু করেছে। তাই, আইটিআই নিয়ে পড়াশোনা করে একজন ভাল টেকনিশিয়ান হতে চায়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালে দরিদ্র পরিবারের হাল ধরতেই সৌরভ মেদিনীপুর শহরের উপকণ্ঠে খয়রুল্লাচকে একটি মোটর বাইক গ্যারাজে কাজ নিয়েছিল। তা সত্ত্বেও সৌরভ পরীক্ষায় ভালো ফল করেছে। এই খবর পাওয়ার পরই বৃহস্পতিবার বিকেলে সৌরভের বাড়িতে পৌঁছে যান সংগঠনের সভাপতি রাহুল কোলে, সম্পাদক শুভনীল সাহু, সৌমেন হেলানী, কার্তিক মাইতি প্রমুখ। তাঁরা জানিয়েছেন, আগামী দিনেও সৌরভের পড়াশোনা যাতে মাঝপথে থেমে না যায়, সেজন্য তাঁরা যথাসাধ্য পাশে থাকবেন।‌ অন্যান্য সংস্থাগুলিকেও তাঁরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago