Criminal Activities

ঘরে নিত্য নতুন বাইক! গ্রামবাসীরাই দুই চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: বেশ কয়েকদিন ধরেই এলাকায় বাইক চুরি হচ্ছিল! কিনারা করতে পারছিলনা পুলিশ। এদিকে, গ্রামবাসীরাই লক্ষ্য করেন, গ্রামের এক যুবকের বাড়িতে, নিত্য নতুন ৪ টি বাইক! তারপরই গ্রামবাসীরা ওই যুবকের বাড়িতে চড়াও হন। আরও এক যুবক ছিল ওই বাড়িতে। ওই বাড়িটি তারা ভাড়া নিয়েছিল বলে জানা গেছে! পরিস্থিতি বেগতিক বুঝে তারা দু’জনেই পালাতে যায়। ধরে ফেলে গ্রামবাসীরা বেধড়ক মারধর করে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত গোপালী এলাকার। মঙ্গলবার দুই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

চুরি যাওয়া বাইক :

উল্লেখ্য যে, খড়্গপুর গ্রামীণ থানার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বাইক চুরি হয়েছে। অভিযোগ হয়েছে পুলিশের কাছেও! তবে, কোনো বাইক চোর ধরা পড়েনি। এদিকে, মহাবীর ঠাকুর নামে খড়্গপুর নিমপুরার এক যুবক গোপালী এলাকায় সম্প্রতি একটি বাড়ি ভাড়া নিয়েছিল। তার সঙ্গে থাকত সালুয়ার সাহাজুল মোল্লা নামে যুবক। বেশ কিছুদিন ধরেই তাদের গতিবিধি সন্দেহজনক ঠেকছিল এলাকাবাসীর কাছে। ঘরে নিত্য নতুন বাইক দেখেই সন্দেহ বাড়ে এলাকাবাসীর। মঙ্গলবার বেশকিছু গ্রামবাসী মিলিতভাবে ওই যুবকের ভাড়া বাড়িতে চড়াও হন। দেখেন ৪ টি প্রায় নতুন বাইক আছে। দুই যুবক পালাতে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায়, খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই যুবক বড় গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago