Passed Away

পুকুরে স্নান করতে গিয়ে হার্ট অ্যাটাক! মর্মান্তিক মৃত্যু শালবনীর এক প্রৌঢ়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: এ যেন বিনা মেঘে বজ্রপাত! সুস্থ সবল এক প্রৌঢ় স্নান করতে নেমেছিলেন পুকুরে। সেখানেই হৃদযন্ত্র বিকল হয়ে ডুবে যান পুকুরে! আর উঠতে পারেননা! অনেকক্ষণ হয়ে গেলেও ফিরছেন না দেখে বাড়ির লোক পুকুরে গিয়ে দেখেন, জলের মধ্যে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই প্রৌঢ়ের নাম মধুসূদন সাউ (৭২)। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল গ্রামের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

পুকুরে স্নান করতে গিয়ে হার্ট অ্যাটাক! মর্মান্তিক মৃত্যু শালবনীর এক প্রৌঢ়ের :

শালবনীর মৌপাল গ্রামের মধুসূদন বাবু হলেন, এলাকার একজন সমাজকর্মী তথা ভিআরপি নীলোৎপল সাউয়ের বাবা। নীলোৎপল স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার সঙ্গেও যুক্ত। আজ সকালেও সব ঠিকঠাক ছিল। তাঁর বাবা মধুসূদন বাবু’র হার্টের সামান্য সমস্যা থাকলেও, আপাতভাবে সুস্থ সবল ছিলেন বলে জানিয়েছেন এলাকার স্থানীয় চিকিৎসক হারাধন দুয়ারী। কিন্তু, স্নান করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যায়! এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ‘ছত্রছায়া’ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন নীলোৎপল। সংস্থার পক্ষেও শোকপ্রকাশ করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago