Covid Protocol

School: আর ‘পাড়ায়’ নয়, বুধবার থেকে শ্রেণীকক্ষেই ‘শিক্ষালয়’, নৈশকালীন বিধিনিষেধ বাড়ানো হল ২৮ ফেব্রুয়ারি অবধি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: অবশেষে সর্বস্তরের দাবি মেনে ‘শ্রেণীকক্ষ’ ফিরিয়ে দেওয়া হচ্ছে শিশু শিক্ষার্থীদের জন্য। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্যও বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শ্রেণীকক্ষেই ক্লাস হবে। বন্ধ করা হচ্ছে, ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। সোমবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়া হয়েছে, প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী অবধি পড়ুয়াদের জন্যও স্কুল খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে খুলে যাচ্ছে, আইসিডিএস (ICDS) সেন্টারগুলিও। তবে, এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা দফতর ও নারী শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক পরামর্শ সহ নির্দেশিকা (SOP) ও প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এককথায়, কোভিড বিধি মেনে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করা হচ্ছে বলে জানা গেছে। সেইসঙ্গে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিও আপাতত বন্ধ করে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

রাজ্যের বিজ্ঞপ্তি:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

এদিকে, নৈশকালীন বিধিনিষেধ বা নাইট কারফিউ বাড়ানো হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি অবধি। তবে, রাত্রি ১১ টা থেকে নয়, এবার থেকে রাত্রি ১২ টা থেকে ভোর ৫ টা অবধি অবাধ যাতায়াতের উপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এককথায় বলা যেতে পারে, জেলায় জেলায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই, কোভিড বিধিনিষেধ আরও শিথিল করা হল রাজ্যে। তবে, মাস্ক পরিধান সহ সাধারণ বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৩২০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago