Covid Protocol

বিধিনিষেধ ১৫ ই জুলাই পর্যন্ত! দোকানপাট খোলার সময় বাড়লো, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, বন্ধ থাকবে লোকাল ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ জুন: কোভিড বিধিনিষেধ ১৫ ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো। নবান্ন থেকে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এই বিধিনিষেধ আরো শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌‌সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো- ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। তবে, যথারীতি বন্ধ থাকবে লোকাল ট্রেন। একনজরে এদিনের সিদ্ধান্ত গুলি জেনে নিন।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

১. সবজি ও মাছের বাজার, মুদিখানা প্রভৃতি সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে।
২. অন্যান্য সমস্ত দোকান দুপুর ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
৩. জিম খুলে যাবে- সকাল ৬ টা থেকে ১০ টা ও বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। রেগুলার স্যানিটাইজেশন জরুরি।
৪. বিউটি পার্লার ও স্পা সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। রেগুলার স্যানিটাইজেশন জরুরি।
৫. সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকবে। কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে।
৬. লোকাল ট্রেন বাদ দিয়ে যাত্রী পরিবহন চালু হচ্ছে।
৭. বিয়ে বাড়ি সহ সামাজিক অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি গ্রাহ্য হবে। কোভিড বিধি মেনে চলতে হবে।
৮. সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
৯. রাত্রি ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।
১০. স্কুল, কলেজ যথারীতি বন্ধ থাকবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago