Corona Vaccine

Booster Dose: পশ্চিম মেদিনীপুরে প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন প্রায় ২৩ হাজার মানুষ! গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১০০ ছুঁই ছুঁই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: দেশজুড়ে ১৮ ঊর্ধ্ব সর্বসাধারণের জন্য বিনামূল্যে কোভিড প্রিকশন ডোজ (Covid Precaution Dose) বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার (১৫ জুলাই) থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দিনই এই ডোজ নিয়েছেন প্রায় ২৩ হাজার মানুষ। এদিন, জেলার ৯৩-টি কোভিড ভ্যাকসিনেশন সেন্টার (CVC- Covid Vaccination Centre) থেকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই সেন্টার আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। সমস্ত ব্লক মিলিয়ে ২৫২-টি পর্যন্ত সেন্টার থেকে আগামীদিনে এই বুস্টার ডোজ দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে জেলার ১২ লক্ষ মানুষ এই প্রিকশন ডোজ পাবেন বলেও জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

শালবনীতে কোভিড ভ্যাকসিনেশন প্রিকশন ডোজ:

এদিকে, সংক্রমণ-ও বাড়ছে দ্রুত। এখনও অবধি মারাত্মক উপসর্গ দেখা না দিলেও সচেতনতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। গত চব্বিশ ঘণ্টায় জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। তবে, প্রায় ৭০ শতাংশ সংক্রমণ-ই মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভা এলাকায়। রেল সহ গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে, গ্রামীণ এলাকায় ৪ জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে, মেদিনীপুর পৌরসভায় সংক্রমিত হয়েছেন ৩৩ জন। এছাড়াও, গড়বেতা, ঘাটাল, শালবনী, বেলদা প্রভৃতি এলাকায় ২-১ জন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago