Recent

Quiz: কুইজ প্রতিযোগিতায় জেলার ‘সেরা’ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল গুলোকে নিয়ে আয়োজিত জেলাস্তরের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতয় চ্যাম্পিয়ান হলো, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় (Vidyasagar Vidyapith Girls School)। প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব বা ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে, বৃহস্পতিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো, সায়েন্স কমিউনিকেটর্স ফোরাম আয়োজিত জেলাস্তরের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা।

কুইজ প্রতিযোগিতায় জেলার ‘সেরা’ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় :

এই কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল, ‘বাঙালির বিজ্ঞান সাধনা’। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল, কুইজ সংস্থা ‘সন্ধানী’। জমজমাট কুইজের পরে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই দূরে রেখে ২৮৫ পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ান হয়, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিদিশা রায় ও সম্প্রীতি খাঁড়া’র জুটি এবং ১৫০ পয়েন্ট স্কোর করে রানার হয় অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা রাহা এবং সোমঋতা দাস-এর জুটি। এই দুটি দল পরবর্তী পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যস্তরের বাছাই স্কুলগুলির সঙ্গে। এদিনের প্রতিযোগিতায় মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মিশন গার্লস হাই স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুর টাউন স্কুল সহ জেলার বিভিন্ন বিদ্যালয় অংশ নিয়েছিল। প্রিলিমিনারি রাউন্ডের পরে মোট ৬ টি দল চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ‘সন্ধানী’র পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ আগস্ট জেলা পরিষদ হলে আরও একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago