দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুন: গত চব্বিশ ঘণ্টায় দেশে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ! তবে, করোনায় মৃত্যুর হার অনেকটাই কমেছে দেশজুড়ে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। অপরদিকে, মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ২০৭। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। ইতিমধ্যে ভারতে ২২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ৬৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
এদিকে, রাজ্যে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। পাশাপাশি, মৃতের সংখ্যা ১৩৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ১৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৩.৮৫%। গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…