Accident

খড়্গপুর শহরে উল্টে গেল বিদেশি মদ ও বিয়ার ভর্তি গাড়ি! করোনা বিধি না মেনে বোতল কুড়োনোর হিড়িক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: মঙ্গলবার (১ লা জুন) থেকে খুলে গেছে মদের দোকান। ‘সুখের নিঃশ্বাস’ ফেলেছিলেন আপামর সুরা প্রেমীরা! এর মধ্যেই, দোকানে দোকানে মদের জোগান দিতে গাড়ি ভর্তি মদ সাপ্লাই দেওয়া হচ্ছে। আর, তাতেই দুর্ঘটনা ঘটে গেল একেবারে মাঝশহরে! বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের মালঞ্চের কাছে ম্যাটাডোর ভর্তি বিদেশী মদের গাড়ি উল্টে যায়। ব্যাস! আর দেখে কে, দুর্ঘটনা নিয়ে মানুষ যতনা চিন্তিত, দীর্ঘদিন ‘তৃষ্ণার্ত’ থাকা সুরাপ্রেমীরা মদের বোতল কুড়োতেই ব্যস্ত!

খড়্গপুর শহরে উল্টে গেল বিদেশি মদ ভর্তি গাড়ি :

জানা গেছে, গাড়িটি খরিদা থেকে মালঞ্চের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায়। যদিও ‘দুর্ঘটনা’, তবুও যেন এর অপেক্ষাতেই ছিলেন পথচারীরা! তার উপর আবার ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খুচরা বাজার খোলা থাকায়, জনসমাগমও বেশ ভালোই ছিল। সবমিলিয়ে, করোনা-ফরোনা ভুলে গিয়ে, আস্ত থাকা মদের বোতল গুলি কুড়োনোর জন্য রীতিমতো হিড়িক পড়ে গেল! তাঁদের কাছে তখন- “আহা কি আনন্দ আকাশে বাতাসে!” পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় পুলিশকে। ওই জায়গা ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। জানা গেছে চালক ও খালাসি সুস্থ আছেন।

খড়্গপুর শহরে উল্টে গেল বিদেশি মদ ও বিয়ার ভর্তি গাড়ি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago