Corona Update

তিনদিনের ব্যবধানে ৩ গুন বাড়লো জেলার সংক্রমণ! মেদিনীপুরে ৪০, খড়্গপুরে ২৫, পিংলা ও কেশিয়াড়িতে ১২ জন করে সংক্রমিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: মাত্র ৩ দিনের ব্যবধানে পশ্চিম মেদিনীপুর জেলার দৈনিক করোনা সংক্রমণ ৩ গুন বৃদ্ধি পেল। গত ২০ জুন (২১ জুন সকালের রিপোর্ট অনুযায়ী) জেলায় করোনা সংক্রমিত হয়েছিলেন মাত্র ৫৫ জন। আর, আজ (২৪ জুন) সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হলেন ১৬২ জন। গত ১১ জুনের পর সর্বাধিক সংক্রমণ! ওই দিন ১৬৯ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ১০০’র নীচে নেমে গিয়েছিল জেলার সংক্রমণ। ফের, ২১ শে জুন থেকে ২৩ শে জুন পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হলেন যথাক্রমে- ১১৩, ১২৪ ও ১৬২ জন। গত ৭ দিনে মোট সংক্রমিত হয়েছেন- ৭১৪ (৮৬, ৮৪, ৯০, ৫৫, ১১৩, ১২৪, ১৬২) জন। তবে, জেলার সংক্রমণের হার বৃদ্ধিকে এখনই ‘তৃতীয় ঢেউ’ বলতে রাজি নন চিকিৎসক ও স্বাস্থ্য কর্তারা। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’র মতে, “বিধি-নিষেধ শিথিল হতেই বাড়ছে সংক্রমণ! কয়েকদিন না দেখে বলা সম্ভব নয় তৃতীয় ঢেউ কিনা। তবে, অবিলম্বে সচেতন না হলে আরও ভয়াবহ আকার নিতে পারে সংক্রমণ। দূরত্ব বজায় রাখা, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার চালিয়ে যেতে হবে। সচেতনতা আর ভ্যাকসিনেশন দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের।

মেদিনীপুর শহরে চলছে স্যানিটাইজেশন :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সদর ব্লক মিলিয়ে মোট ৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন। তাঁতিগেড়িয়ায় একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন, বাসন্তীতলায় একই পরিবারের ৪ জন, আবাসে ৩ জন, হোসনাবাদে ২ জন, হবিবপুরে ২ জন, মিত্র কম্পাউন্ডে ২ জন, শরৎপল্লীতে ২ জন, বার্জটাউনে ২ জন এবং ধর্মা, অশোকনগর, রাঙামাটি, জর্জ কোর্ট, নজরগঞ্জ, মহতাবপুর, শরৎপল্লী, কালিতেলির চক, বিবিগঞ্জ, নিমতলাচক, খাপ্রেলবাজার ও কুইকোটায় ১ জন করে ছাড়াও কোতোয়ালী থানার অধীন আরও ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, সদর ব্লকের খয়েরুল্লাচকে ২ জন, মালিয়াড়ায় ১ জন, গুড়গুড়িপালে ১ জন করোনা সংক্রমিত গত চব্বিশ ঘণ্টায়। খড়্গপুরে মোট ২৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এর মধ্যে- শহরে ১২, গ্রামীণ এলাকায় ৫, রেল সূত্রে ৬ এবং আইআইটি সূত্রে ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, বেলদায় ৮ জন, দাঁতনে ৬ জন, কেশিয়াড়িতে একই পরিবারের ৪ জন‌ সহ মোট ১২ জন, ডেবরায় ৭ (মহাদেবপুর ৩, ধামতোড় ১, পলাশী ১, কাঁঠালিয়া ১, শ্রীকৃষ্ণ ১); পিংলায় ১২ (পিংলা ৪, ক্ষীরাই ২, রাতারপুর ২, জলচক ১, চন্ডীবেনিয়া ১, যশোরাজপুর ১, মালিগ্রাম ১) জন এবং সবংয়ে ৪ (বিষ্ণুপুরে ২, উত্তর মোহাড় ১, জুলকাপুর ১) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। শালবনীর বি আর বি’তে ১ জন সহ মোট ৪ জন, গড়বেতার ৩ টি ব্লক মিলিয়ে ৬ (গড়বেতায় ৩, গোয়ালতোড়ে ৩) জন এবং কেশপুরে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে, ঘাটাল মহকুমায় ২৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago