Corona Update

প্রায় ৩ মাস পর দেশে, রাজ্যে ও জেলায় সর্বনিম্ন সংক্রমণ! সামান্য টেস্ট কমায় পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত মাত্র ৪৮ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ জুলাই: ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আতঙ্কের মাঝেই দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন! পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, একটানা ১১১ দিন পর গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। আর তাতেই তৈরি হয়েছে নতুন এই “রেকর্ড”। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন। এই সংখ্যাটাও গতদিনের তুলনায় অনেকটাই কম। করোনাকে জয় করে একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন। আপাতত দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। ইতিমধ্যেই দেশের ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন করোনার টিকা নিয়েছেন।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, গত একদিনে রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমণের হার। রাজ্যে হাজারের নিচে নেমে এসেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে, গত চব্বিশ ঘণ্টায় টেস্ট সামান্য কম হয়েছে প্রতিটি জেলাতেই। রবিবার থাকায় টেস্টের পরিমাণ সামান্য কমেছিলো বলে মনে করা হচ্ছে। অন্যান্য দিন যেখানে গড়ে ৫২-৫৩ হাজার টেস্ট হয়, রবিবার সেখানে ৪০ হাজার মাত্র টেস্ট হয়েছিলো, যে রিপোর্ট সোমবারের বুলেটিন (৫ জুলাই) উল্লিখিত হয়েছে। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় (রবিবার) জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৪৮ জন। রবিবার সামান্য টেস্ট কম হওয়ার কারণেই সোমবারের রিপোর্টে সংক্রমণের এতখানি নিম্নমুখীতা বলে মনে করা হচ্ছে। যাই হোক, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ৮৪ দিন পর জেলায় সর্বনিম্ন করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ১১ ই এপ্রিল ৪০ জনের পর ক্রমশঃ বেড়েছে সংক্রমণ। এর মধ্যেই, গত ২১ শে জুন ৫৫ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকেও ধারাবাহিক ভাবে দৈনিক করোনা সংক্রমণ ১০০’র বেশি হয়েছে। তবে, রবিবার টেস্ট কম হওয়ার কারণেই সোমবার সকালের রিপোর্টে করোনা সংক্রমণ এতোখানি কম বলে মনে করা হচ্ছে। জেলায় আক্রান্ত ৪৮ জনের মধ্যে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ১২ জন। এর মধ্যে- সিপাই বাজারে ৪ জন, পাটনা বাজারে ২ জন, কুইকোটাতে ১ জন, কোতবাজারে ১ জন, তাঁতিগেড়িয়ায় ১ জন, ধর্মায় ১ জন, কর্ণেলগোলাতে ১ জন এবং হবিবপুরে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে, খড়্গপুর শহরে ৪ জন, খড়্গপুর গ্রামীণের মাওয়াতে ১ জন এবং সাঁকোয়াতে ১ জন সহ মোট ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, নারায়ণগড়ে ৩ জন এবং দাঁতনে ২ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, সবংয়ে ২ (চাউলকুড়িতে ১ জন, সবংয়ে ১ জন) জন; পিংলায় (চকচন্ডীতে) ১ জন এবং ডেবরায় ৩ (হরিপাটে ১ জন, ডেবরায় ১ জন, মোহনপুরে ১ জন) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। গড়বেতা ৩ নং এর পানিকোটরে ১ জন এবং সাতবাঁকুড়াতে ২ জন; গড়বেতা ২ নং এর খাদিবাঁধে ১ জন; গড়বেতা ১ নং এর দোমুয়ানিতে ১ জন সহ গড়বেতার তিনটি ব্লকে মোট ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, শালবনীতে ৩ জন (শালবনী, তিলাবনী, ভাঙাগেড়িয়া) করোনা সংক্রমিত হয়েছেন নতুন করে। অপরদিকে, ঘাটাল মহকুমায় ১০ (ঘাটালে ২ জন, দাসপুরের নাড়াজোলে ১ জন, ভূতায় ১ জন, চন্দ্রকোনার গোপসাইতে ২ জন, চন্দ্রকোনায় ১ জন, ক্ষীরপাইতে ৩ জন) জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago