Passed Away

৫৫ দিনের লড়াই শেষ! প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৬ জুলাই: ৫৫ দিনের লড়াই শেষ! প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হল কৃষ্ণা দেবীর। উল্লেখ্য যে, করোনা আক্রান্ত হওয়ার পর গত ১১ ই মে থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহ দুয়েক আগে, ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। ছেলে শুভ্রাংশু তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু, সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর পৌনে ৫ টা নাগাদ মৃত্যু হয় মুকুল-পত্নী কৃষ্ণা দেবীর!

কৃষ্ণা রায় :

প্রসঙ্গত, কৃষ্ণা দেবীর শারীরিক অবস্থা গত প্রায় ২ মাস ধরেই ভালো ছিলোনা। তাঁকে কলকাতায় প্রথমে ভেন্টিলেশনে ও পরে একমো সাপোর্টে রাখা হয়েছিল! কিন্তু, চিকিৎসকরা জানিয়ে দেন, ফুসফুস প্রতিস্থাপন ছাড়া বাঁচানো সম্ভব নয়! এরপরই, তাঁকে চেন্নাইয়ে নিয়ে যান শুভ্রাংশু। কিন্তু, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। প্রসঙ্গত, মায়ের আদর্শের জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন বলে জানিয়েছিলেন শুভ্রাংশু। মুকুল’ও দুঃশ্চিন্তায় ছিলেন স্ত্রী’কে নিয়ে! শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন কৃষ্ণা দেবী। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

15 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

3 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago