Corona Update

কেরল’কে দিয়েই তৃতীয় ঢেউ ভারতে! একলাফে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের গন্ডী ছাড়ালো দেশে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৮ জুলাই: দেশে ফের উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়লো দৈনিক সংক্রমণের হার। গতকাল সংক্রমণ তিরিশ হাজারের নিচে নেমে গেলেও বুধবার সেই সংখ্যাটা ছাড়িয়ে গেলো ৪০ হাজারের গন্ডী। দৈনিক সংক্রমণের হঠাৎ এমন বৃদ্ধিতে চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই ২২ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। মঙ্গলবার দেশে করোনা সংক্রমণের সংখ্যা ছিলো ২৯ হাজার ৬৮৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৪১৫। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৬৭৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪৪ কোটি ৬১ লক্ষ ৫৬ হাজার ৬৫৯ জন টিকা পেয়েছেন। এদিকে, কেরলে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতেই বহু বিশেষজ্ঞ মনে করছেন, কেরলের মধ্য দিয়েই হয়তো তৃতীয় ঢেউ প্রবেশ করতে চলেছে ভারতে!

দেশের করোনা চিত্র :

অপরদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ৯৫৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago