Corona Update

গত ৫৮ দিনের মধ্যে দেশে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ! রাজ্যে কমছে মৃত্যুর সংখ্যা, আরও বাড়ল সুস্থতার হার

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ জুন: একধাক্কায় অনেকটাই কমলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ৫৮ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১২ হাজার কম। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এই সংখ্যাটা শুক্রবারের তুলনায় প্রায় ৬০০ বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ জন। এখনও পর্যন্ত টিকা নিয়েছেন মোট ২২ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যেও ক্রমশ কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৯১৩ জন। পাশাপাশি গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৫ শতাংশের থেকেও বেশি! এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোট ৭১ হাজার ২০৬ টি।

রাজ্যের করোনা চিত্র :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago