Uncategorized

করোনা মুক্ত ক্যাম্পাস গড়তে মহান উদ্যোগ আইআইটি খড়্গপুরের! বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা পরিচারিকা থেকে সবজি ব্যবসায়ী সকলের জন্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে, আইআইটি খড়্গপুরের (IIT KHARAGPUR) টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হল! ক্যাম্পাস নির্ভর পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে শুরু সবজি-মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী সহ সকলকেই বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন অধ্যাপক-অধ্যাপিকারা। আইআইটি খড়্গপুরের প্রায় ৭০০ জন ফ্যাকাল্টি মেম্বার্স বা অধ্যাপক-অধ্যাপিকারা মিলিতভাবে ক্যাম্পাসের মোট ৩,০০০ জনের জন্য ফ্রি-তে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন। এজন্য, প্রায় ১৮ লক্ষ টাকা তাঁরা ব্যায় করতে চলেছেন বলে জানা গেছে। আইআইটি জিমখানা-তে এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুক্রবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আইআইটি খড়্গপুর :

আইআইটি খড়্গপুরের অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠন “IIT TEACHERS ASSOCIATION” এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে। অধ্যাপক-অধ্যাপিকা, রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিক্সা চালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। অধ্যাপক – অধ্যাপিকারা মনে করেছেন, ৭০০ জন শিক্ষকের মধ্যে বেশিরভাগ জনই ৪৫ উর্ধ্ব হওয়ায় তাঁরা ইতিমধ্যে বিনামূল্যে ভ্যাকসিন পেয়ে গেছেন! তাহলে, তাঁরাও তো বাকিদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেন। কারণ, ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন বেসরকারি ভাবে কেনার সামর্থ্য নেই! তাই এই উদ্যোগ।

ফ্রিতে ভ্যাকসিন সকলের জন্য :

সুবৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে, এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত। অন্যদিকে, আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এর প্রাক্তনী, যাঁরা বর্তমানে আমেরিকা (USA) তে আছেন, তাঁদের পক্ষ থেকে আইআইটি খড়্গপুরের বি.সি. রায় হাসপাতালে ২০ টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হচ্ছে। খড়্গপুর আইআইটি’র ইউএসএ’র প্রাক্তনীরা এই উদ্যোগ নিয়েছেন। আইআইটি কর্তৃপক্ষ তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago