Business

Midnapore: প্রায় ৩০ বছরের ঐতিহ্য বজায় রেখে শহর মেদিনীপুরে শীতবস্ত্রের সম্ভার নিয়ে হুমায়ুনের ‘লুধিয়ানা সেল’ হাজির এবারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: প্রায় ৩০ বছরের ঐতিহ্য বজায় রেখে, শীত পড়ার সাথে সাথেই মেদিনীপুর শহরে শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হলো ‘লুধিয়ানা সেল’। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ও মেডিক্যাল কলেজ সংলগ্ন ভবঘুরে আবাসের গলিতে এই বাজারের উদ্বোধন হয়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই লুধিয়ানা সেল। রকমারি শীতবস্ত্রের ঐতিহ্যবাহী এই বাজারে এবার মোট ২৮টি স্টল থাকছে বলে জানিয়েছেন লুধিয়ানা সেলের পক্ষ থেকে হুমায়ুন মালিক। পাঞ্জাবের লুধিয়ানা থেকে বরাবরের মতোই এবারও তাঁরা শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বলেও জানিয়েছেন হুমায়ুন।

মেদিনীপুর শহরে ‘লুধিয়ানা সেল’র বাজার:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, বছর ৫০-র হুমায়ুন মালিক কলকাতায় থাকেন। তবে, মেদিনীপুর-খড়্গপুরে তাঁর অনেক আত্মীয় থাকেন বলে জানিয়েছেন হুমায়ুন। সেই সঙ্গে সোমবার সন্ধ্যায় তিনি এও জানিয়েছেন, “আমার বাবা কায়ুম মালিক আজ থেকে প্রায় ৩৫-৪০ বছর আগে মেদিনীপুর শহরে লুধিয়ানা থেকে শীতবস্ত্র নিয়ে এসে ব্যবসা শুরু করেছিলেন। তিনি প্রায় ১০-১৫ বছর ধরে প্রতি শীতে শীতবস্ত্রের এই পসরা নিয়ে আসতেন। সেই সূত্র ধরেই আমার আসা। আমি প্রায় ৩০ বছর ধরে মেদিনীপুরে আসছি।” হুমায়ুনের সংযোজন, “গুণমান ধরে রাখতে পেরেছি বলেই ৩০ বছর ধরে মেদিনীপুর শহর তথা জেলাবাসীর আস্থা অর্জন করা সম্ভব হয়েছে।” জিনিসপত্রের মান অনুযায়ী তাঁরা ন্যায্য মূল্যে শীতবস্ত্র বিক্রি করেন বলে দাবি হুমায়ুনের। ছোটো-বড় সবার জন্যই এবারও ফিক্সড রেট বা নির্ধারিত মূল্যে জিনিসপত্র বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা মেদিনীপুর শহরে থাকবেন বলেও এদিন জানিয়েছেন শীতবস্ত্রের ব্যবসায়ী হুমায়ুন মালিক।

প্রথম দিনই খদ্দেরদের আনাগোনা লুধিয়ানা বাজারে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago