Award

Shiksharatna 2022: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সহ পশ্চিম মেদিনীপুরের তিন শিক্ষকের হাতে তুলে দেওয়া হল ‘শিক্ষারত্ন’ পুরস্কার

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: ‘শিক্ষারত্ন ২০২২’ (Shiksharatna 2022) সম্মানে বিভূষিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার তিন শিক্ষক। আজ, সোমবার (৫ সেপ্টেম্বর), ‘শিক্ষক দিবস’- এর দিন পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটের ওল্ড কনফারেন্স হলে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। রাজ্য সরকারের মূল অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) কুহুক ভূষণ প্রমুখ। এবার, পশ্চিম মেদিনীপুর জেলায় ‘শিক্ষারত্ন’ (Shiksharatna) পুরস্কার পেলেন, যথাক্রমে- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা (Physiology) বিভাগের অধ্যাপক ড. দেবীদাস ঘোষ (বর্তমানে, বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এবং শালবনী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার (Biology) শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের সঙ্গে উপাচার্য, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপার:

প্রসঙ্গত উল্লেখ্য, এবার উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এবং মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শালবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন; তবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের জন্য বিবেচিত হননি কেউ। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি (Santali) বিষয়ের অধীন ‘Centre for Adivasi Studies and Museum’-টি একদিকে যেমন সমৃদ্ধশালী হয়ে উঠেছে; ঠিক তেমনই জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় এই মিউজিয়ামটির প্রতি উৎসাহ প্রকাশ করে যৌথ পাঠদান প্রক্রিয়ায় সম্মতি প্রকাশ করেছে সম্প্রতি। অপরদিকে, ফিজিওলজি বা শরীরবিদ্যা বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. দেবীদাস ঘোষ বর্তমানে বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্ব-ও কৃতিত্বের সাথে পালন করে চলেছেন। তাই, রাজ্য সরকারের পক্ষ থেকে সুযোগ্য এই দুই অধ্যাপককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করায়, উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে, শিক্ষা দীক্ষা, শিল্পভাবনা ও সমাজসেবায় সম্পৃক্ত বর্ষীয়ান শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু’র হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেওয়ায় খুশি আপামর শালবনী ও মেদিনীপুর বাসী।

‘শিক্ষারত্ন’ সম্মান তুলে দেওয়া হল আল্পনা দেবনাথ বসু’র হাতে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago