Art and Culture

Midnapore: শাস্ত্রীয় থেকে আধুনিক কিংবা লোকনৃত্য; লাস্য’র নৃত্য-সন্ধ্যা মুগ্ধ করল মেদিনীপুরবাসীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: শহর মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুরের অগ্রণী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান লাস্য ডান্স অ্যাকাডেমির দশম বর্ষপূর্তি উৎসব ও চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহের স্বর্গীয় দিলীপ ভট্টাচার্য স্মৃতি মঞ্চে। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য থেকে রবীন্দ্র নৃত্য ও আধুনিক নৃত্য সহ বিভিন্ন আঙ্গিকের নানা ধরনের নৃত্যের মাধ্যমে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপহার দেন লাস্য ডান্স একাডেমীর একঝাঁক কলাকুশলী। বর্ষ বরণের ঠিক আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রবি ঠাকুরের গীতিনাট্য ‘ভানুসিংহের পদাবলী’। যা উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেয়।

লাস্য ডান্স অ্যাকাডেমির নৃত্য সন্ধ্যা:

স্মারক পত্রিকা প্রকাশ:

সবমিলিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত কয়েকশ দর্শক তথা সংস্কৃতি-প্রেমী শহরবাসী। দশম বর্ষপূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে ‘প্রায়াণাম’ নামে একটি স্মারক পত্রিকাও প্রকাশিত হয়। অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী, গড়বেতা কলেজের অধ্যক্ষ ড. হরিপ্রসাদ সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে, লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, বর্ষীয়ান নৃত্যশিল্পী সবিতা মিত্র, শিশু সাহিত্যিক বিদ্যুৎ পাল, প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী ড.অমিতেশ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্ণব রেরা ও শতাব্দী গোস্বামী চক্রবর্তী। অনুষ্ঠানে দর্শক ও অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষা তথা বিশিষ্ট নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য। অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি ইন্দ্রনীল মাইতি সহ লাস্য ডান্স অ্যাকাডেমি পরিবারের অন্যান্য সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা। অধ্যক্ষা তপস্বিনী বলেন, “সংস্কৃতি-চর্চার পীঠস্থান আমাদের এই মেদিনীপুর। প্রতি বারই তাই সংস্কৃতি সচেতন শহরবাসীর কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি আমরা। প্রতিষ্ঠানের কচিকাঁচাদের পরিশ্রম, নিষ্ঠা ও সকলের আন্তরিকতায় আমাদের এই উদ্যোগ এবারও সার্থকতা পেয়েছে।”

লাস্য ডান্স অ্যাকাডেমির কচিকাঁচারা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago