Arrested

CBI: সবংয়ের বিজেপি কর্মী খুন! পশ্চিম মেদিনীপুরে CBI, গ্রেফতার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সোমবার তিনজনকে গ্রেফতার করল CBI। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডা গ্রাম এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা (২ মে)’র দু’দিন পর ৪ মে রাতে দুই দাদার হাতে খুন হতে হয়েছিল ভাইকে। মৃতের নাম বিশ্বজিৎ মহেশ (৪৫) তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পাশাপাশি বাড়ির দুই ভাইয়ের। ৪ মে মঙ্গলবার সন্ধ্যায় বিবাদ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত তা গড়ায় খুনে! খুনে অভিযুক্ত ছিল দাদা বিদ্যুৎ মহেশ, ভাই বিমান মহেশ ও তাঁদের পরিবারের সদস্যরা। মূল অভিযুক্ত বিদ্যুৎ পলাতক। বিমান-কে পুলিশ আগেই গ্রেফতার করেছে। সোমবার ওই পরিবারের আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)।

গ্রেফতার হওয়া অন্যতম শুভজিৎ মহেশ :

জানা যায়, ওইদিন সন্ধ্যেবেলায় জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে দাদা বিদ্যুৎ মহেশ ও ভাই বিমান মহেশের সঙ্গে সঙ্গে বচসা হয় বিশ্বজিৎ মহেশের। অভিযোগ, সেই সময় দাদা বিদ্যুৎ মহেশ উঠোনে টেনে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে বিশ্বজিৎ মহেশকে। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মারাত্মক অভিযোগ ছিল যে, খুনের পর মৃত দেহটিকে পুকুরে ফেলে চলে যায় দাদা বিদ্যুৎ মহেশ ও ভাই বিমান মহেশ। ঘটনার খবর পেয়ে রাতে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিল। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র, লাঠি এবং মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক দাদা বিদ্যুৎ মহেশ। তবে, ভাই বিমানকে পরবর্তীকালে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার, ভাইপো শুভজিৎ মহেশ ও দুই বৌদি অলকা মহেশ ও শিবানী মহেশকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে।

মেদিনীপুর আদালতে :

এদিকে, বিশ্বজিৎ মহেশ যেহেতু বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, সেই পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তৃণমূল কর্মীরাই পরিকল্পিত ভাবে ভাইদের সঙ্গে নিয়ে, বিশ্বজিতকে খুন করেছিল বলে অভিযোগ করা হয়েছিল! তবে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা কোনভাবেই জড়িত নয়। এটি সম্পূর্ণ জায়গা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তিন ভাইয়ের মধ্যে ঝামেলা। আর সেই কারণেই খুন হতে হয়েছিল বিশ্বজিৎ মহেশকে। বিজেপি কর্মীরা চক্রান্ত করে তৃণমূলকে কালিমালিপ্ত ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা অজিত মাইতি। অন্যদিকে, এই বিষয়ে সবংয়ের বিজেপি নেতা অমূল্য মাইতি বলেন, “এটি পারিবারিক বিবাদ নয়, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের বিজেপি কর্মীকে খুন করেছিল।” মঙ্গলবার ধৃত তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হয়। আসামী পক্ষের আইনজীবী মৃনাল চৌধুরী জানান, “সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে খুনের ঘটনাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হয়েছে।” এই বিষয়ে CBI এর পক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হলে,‌ তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago