Arrested

একদিনে ৭ বাইক চোরকে ধরলো ডেবরা ও সবং থানার পুলিশ! দুই মেদিনীপুর জুড়ে তল্লাশি শুরু হচ্ছে আরও বড় চক্রের হদিস পেতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: একদিনে ৭ বাইক চোরকে গ্রেফতার করলো যথাক্রমে সবং ও ডেবরা থানার পুলিশ! গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার ভোর রাতে এই ৭ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে একাধিক চুরি যাওয়া বাইকও আটক করা হয়েছে বলে জানা গেছে। ধৃতদের আদালতে তোলা হলে, ২ জনের পুলিশ হেফাজত এবং ৫ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই চক্রের দুই পাণ্ডাকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ আরও বড় চক্রের হদিস পেতে চাইছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। আজ থেকে তল্লাশি’ও চলবে বিভিন্ন এলাকায়, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।

আটক একাধিক বাইক :

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই এই বাইক চোরদের সন্ধান পেতে তল্লাশি চালাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে, একযোগে অভিযান চালায়, ডেবরা, সবং ও পিংলা থানার পুলিশ। সবং থেকে ৬ জন এবং ডেবরা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২ জন এই চক্রের পাণ্ডা! তাদের জিজ্ঞাসাবাদ করে আরো বড় গ্যাংয়ের সন্ধান চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য যে, গত কয়েক মাসে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি থানাতে বাইক চুরির অভিযোগ জমা পড়েছে। সেগুলিও খতিয়ে দেখে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও বড় চক্রের সন্ধানে পুলিশ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago