Arrested

Child Abuse: বাড়িতে একা পেয়ে নাবালিকার শ্লীলতাহানি! পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হোমিওপ্যাথি চিকিৎসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল এক গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসককে! বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ‘গুণধর’ ওই চিকিৎসক নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার ৬ নং চাউলকুঁড়ি অঞ্চলের একটি এলাকায় (নাবালিকার সামাজিক সুরক্ষার স্বার্থে গ্রামের নাম দেওয়া হলনা)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসকের নাম হরেকৃষ্ণ মান্না। এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক মানছেন যে, “অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার আদালতে তোলা হবে।”

সবং থানা (প্রতীকী ছবি) :

জানা গিয়েছে, সবংয়ের ওই এলাকায় নির্যাতিতা নাবালিকার দাদু হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। সেই সূত্রে চিকিৎসক হরেকৃষ্ণ মান্নার যাতায়াত ছিল তাদের বাড়িতে। শনিবার সকালেও ওই গ্রামীণ চিকিৎসক যান নাবালিকার বাড়িতে। সেই সময় নাবালিকা মেয়েটি ছাড়া বাড়িতে কেউ ছিল না! সেই সুযোগেই বাড়িতে ঢুকে নাবালিকার সঙ্গে ‘অশালীন আচরণ’ করেন গ্রামীণ ওই হোমিওপ্যাথিক চিকিৎসক। এরপর, ভয়ে মেয়েটি চিৎকার করলে, তাকে রীতিমতো শাসানো হয় বলেও অভিযোগ। ‘কাউকে জানালে ফল ভালো হবে না’ হুমকি দিয়ে ওই চিকিৎসক চলে যায়! কিছুক্ষণের মধ্যেই অবশ্য জানাজানি হয়। বাড়িতে সকলে ফিরলে, নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই, পরিবারের তরফে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এদিকে, অভিযুক্ত ওই চিকিৎসক এভাবে বিশ্বাসঘাতকতা করায় পরিবারের সদস্যরা হতবাক! সারা সবংবাসী অভিযুক্ত ওই চিকিৎসকের শাস্তির দাবিতে অনড়।

অভিযুক্ত চিকিৎসক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago