Accident

Paschim Medinipur: ফের মর্মান্তিক দুর্ঘটনা খড়্গপুরে! মৃত্যু যুবকের, ঘাতক ট্রাককে আটক করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: ফের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের! ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২৩ বছরের এক যুবকের। ঘটনাস্থল সেই খড়্গপুর। স্থানীয় সূত্রে জানা গেছে, খড়্গপুর গোলবাজারের পিয়াজ গদি এলাকায় শনিবার দুপুর ১ টা নাগাদ, গুজরাতের বাসিন্দা আকাশ সালাত নামে এক যুবক হঠাৎ করে একটি ট্রাকের সামনে পড়ে যান! ট্রাকটি তার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত ওই যুবককে স্থানীয় যুবকরা এবং ওই ট্রাকের চালক উদ্ধার করে, খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন!

মৃত্যু হল যুবকের :

এরপর, ঘটনাস্থলে পৌঁছয় SDPO দীপক সরকারের নেতৃত্বে টাউন থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়। পেশায় আংটি ব্যবসায়ী ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ জানুয়ারি প্রায় ওই এলাকাতেই তিন শিশুকে পিষে দিয়েছিল একটি ম্যাটাডোর। তা নিয়ে উত্তাল হয়েছিল গোটা খড়্গপুর সহ সারা জেলা! সেই ঘটনার ৪ দিনের মধ্যেই আবার একই ধরনের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago