Agriculture

Paschim Medinipur Farmers: “ঠাকুর আর যেন বৃষ্টি না হয়”! দুঃশ্চিন্তা মাথায় নিয়ে, কৃষকদের এখন একটাই প্রার্থনা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: জাওয়াদের জলে একদফা ক্ষতি হয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই। ফের ঋণ নিয়ে আলু লাগিয়েছিলেন জেলার কৃষকরা। তারপরেও, ডিসেম্বর মাসের শেষের ক’দিন ভুগিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফের সেই ‘ভিলেন’ পশ্চিমী ঝঞ্ঝা-র প্রকোপেই মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে, আশার কথা হল, বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও, তেমন বৃষ্টি হয়নি! এমনকি দুপুরের পর সূয্যিমামার দেখাও মিলেছে। এতেই প্রবল দুশ্চিন্তার মধ্যেও কিছুটা আশার আলো দেখছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-র কৃষকরা। বরুণ দেবের কাছে একটাই প্রার্থনা জানাচ্ছেন, “আর যেন বৃষ্টি না হয়! তাহলে সামলে নেওয়া যাবে, নাহলে সব শেষ হয়ে যাবে।” যদিও আগামীকাল ও পরশু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমান জেলায়।‌ আর, সেজন্যই দুঃশ্চিন্তা পিছু ছাড়ছেনা কৃষকদের। বিশেষত, আলু চাষিদের! তবে, ফুল ও সবজি চাষিরাও দুঃশ্চিন্তার মধ্যে আছেন।

আলু চাষিরা দুঃশ্চিন্তায় :

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত। প্রবল প্রাকৃতিক দুর্যোগে একবার আলু লাগিয়েও সব নষ্ট হয়ে গিয়েছিল! পুনরায় নতুন করে জমিতে আলু লাগিয়েছেন চাষিরা। ফের হাজির বৃষ্টি! ফলে চরম দুশ্চিন্তায় দিন কাটছে চন্দ্রকোনার আলুচাষিদের।কৃষকদের দাবি, বৃষ্টির পরিমাণ বেশি হলে আবারও চরম ক্ষতির মুখে পড়বেন তারা। চিন্তায় পড়েছেন রবি শস্যের চাষিরাও। বৃষ্টি আর এই মেঘলা আবহাওয়া ফুল ও সবজি চাষেরও ক্ষতি করছে। তাই, সমস্ত চাষিরাই চাইছেন আজ থেকে যেন আর বৃষ্টি না হয়! বুধবার তেমন বৃষ্টি না হওয়ায় কিছুটা আশায় বুক বেঁধেছেন চাষিরা। এদিকে, কৃষি দফতরের পরামর্শ, “জমিতে নিকাশি ব্যবস্থা ভাল রাখতে হবে এবং বৃষ্টি থামলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।”

একবার নষ্ট হয়ে যাওয়ার পর ফের নতুন করে লাগিয়েছিলেন আলু, জমিতে জল জমে যাওয়ায় দুঃশ্চিন্তা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago